• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

মেসির বিদায়ে আবেগঘন বার্তা রোনালদিনহোর

স্পোর্টস ডেস্ক / ২১ টাইম:
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের পর আবেগঘন বার্তা দিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। বার্সেলোনায় মেসির শুরুর সময়ের সতীর্থ ও শুভাকাঙ্ক্ষী ছিলেন তিনি। এবার আর্জেন্টাইন তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তিতে পুরোনো সেই সম্পর্কের স্মৃতি টেনে শুভকামনা জানিয়েছেন রোনালদিনহো।

বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ খেলেছেন মেসি। বিদায়ী ম্যাচেও ছিলেন উজ্জ্বল—একটি গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচ, ১২৬ গোল ও ৭০ অ্যাসিস্ট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

মেসির বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দেন রোনালদিনহো। বার্সেলোনায় মেসির পেশাদার ক্যারিয়ারের শুরুর দিনগুলোতে তার সঙ্গে খেলার স্মৃতি টেনে ব্রাজিলিয়ান কিংবদন্তি লিখেছেন, মেসির ইতিহাসের অংশ হতে পারাটা তার জন্য আনন্দের। একই সঙ্গে মেসি ফুটবলের মাধ্যমে মানুষকে অনেক আনন্দ দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “প্রথম দিন থেকেই তোমার এই গল্পের অংশ হতে পারা আমার জন্য কতটা আনন্দের ও গর্বের—তা বলে বোঝানো কঠিন, ভাই। তুমি আমাদের অনেক হাসি, ফুটবল উপভোগের সুযোগ করে দিয়েছ। তোমার নাম শুধু তোমার দেশের ইতিহাসেই নয়, পুরো বিশ্বের ইতিহাসেও চিরস্থায়ী হয়ে থাকবে।”

মেসির জাতীয় দলের হয়ে অবদানও আলাদা করে স্মরণ করেছেন রোনালদিনহো। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ, দেশের প্রতিনিধিত্ব এবং দীর্ঘ ক্যারিয়ারে মেসির দেওয়া সবকিছুর জন্য প্রশংসা করেছেন তিনি। পরিবার নিয়ে নতুন করে ভাবার বিষয়টিও মেসির সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন ব্রাজিলের সাবেক তারকা।

বার্সেলোনায় মেসির উত্থানের সময় রোনালদিনহো ছিলেন তার অন্যতম অনুপ্রেরণা। সেই সম্পর্কের কথা মনে রেখেই বিদায়ের দিনে মেসিকে জীবনের নতুন অধ্যায় উপভোগ করার জন্য শুভকামনা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি।

জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ক্লাব ফুটবলে অবশ্য মেসির পথচলা থামছে না। ইন্টার মায়ামির হয়ে তার ক্যারিয়ার অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের ক্লাবটিও জানিয়েছে, আর্জেন্টিনার হয়ে বিদায় নিলেও মেসির ফুটবলে ‘শেষ বাঁশি’ এখনো বাজেনি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 October 2026

গাজীপুর বিআরটিএতে গ্রাহকসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত মোটরযান পরিদর্শক মহিউদ্দিন

www.hostbuybd.com
https://slotbet.online/
07 October 2026

গাজীপুর বিআরটিএতে গ্রাহকসেবায় ব্যতিক্রমী দৃষ্টান্ত মোটরযান পরিদর্শক মহিউদ্দিন

www.hostbuybd.com