• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের তথ্য চেয়ে মাউশির চিঠি

প্রবাস পোস্ট ডেস্ক / ৫৩ টাইম:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণের আগাম প্রস্তুতি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীনস্থ সব মাঠপর্যায়ের কার্যালয়ের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এই তথ্য প্রেরণের জন্য নির্দেশনা জারি করেছে মাউশি।

সম্প্রতি মাউশির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) ইউনিট থেকে সংশ্লিষ্ট সব দপ্তরে এ সংক্রান্ত এক জরুরি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেম (আইবাস++)-এর ‘অর্গানোগ্রাম সাব-মডিউল’ ডেটাবেজে জনবলের হালনাগাদ তথ্য যুক্ত করার কাজ চলমান রয়েছে।

এতে উল্লেখ করা হয়, সরকারি আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করতে এবং আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেম ব্যবহার করে ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর আওতায় বেতন নির্ধারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মাউশি ও এর আওতাধীন মাঠপর্যায়ের দপ্তরসমূহের অনুমোদিত জনবলের সঠিক চিত্র ডেটাবেজে থাকা আবশ্যক।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এনাম কমিশনের পর সৃষ্ট অতিরিক্ত পদসমূহের তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা থেকে পৃষ্ঠাঙ্কিত সরকারি আদেশসহ (জিইউ) প্রতিষ্ঠানভিত্তিক তথ্য পাঠাতে হবে।

নির্দেশনা অনুযায়ী, একটি নির্দিষ্ট ছক অনুসরণ করে তথ্য প্রদান করতে হবে। ছকে থাকবে কার্যালয় বা প্রতিষ্ঠানের নাম, পদের নাম (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের পদ কোড, পদের মূল স্কেল ও গ্রেড, পদভিত্তিক মোট কর্মচারীর সংখ্যা ও বিশেষ মন্তব্য (যদি থাকে)।

মাউশির চিঠিতে নির্ধারিত ছকের তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের নিকট জমা দিতে বলা হয়েছে। তথ্যের সফটকপি অবশ্যই ‘নিকষ’ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে dd.hrm.dshe@gmail.com ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি অধিদপ্তরের ৫৩০ নম্বর কক্ষে সরাসরি হার্ডকপি জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের তথ্য চেয়ে মাউশির চিঠি

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শিক্ষাপ্রতিষ্ঠানের জনবলের তথ্য চেয়ে মাউশির চিঠি

04 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com