সুরের সঙ্গে পরিচয়টা হয়েছিল মায়ের কাছ থেকেই। মা যদিও শিল্পী ছিলেন না, কিন্তু গাইতেন দারুণ। মায়ের কাছ থেকে শুনে শুনেই গানে আগ্রহ জন্মে মিজান মাহমুদ রাজীবের। অতঃপর প্রাতিষ্ঠানিক শিক্ষাও গ্রহণ করেন। ২০০৫ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর প্রথম আসরে অংশ নিয়েছিলেন রাজীব। হাজারো প্রতিযোগীকে টপকে দ্বিতীয় অর্থাৎ প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। গানই করে চলেছেন দুই দশকের বেশি সময় ধরে।
অবশেষে তিনি প্রথমবার গাইলেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। অনুষ্ঠানটির নতুন পর্ব ধারণ করা হয়েছে জামালপুরে। রাজীবের বাড়িও সেখানে। সেই সূত্রে তিনি গেয়েছেন ইত্যাদিতে। আর এই গান তার ক্যারিয়ার ও জীবনে অত্যন্ত বিশেষ। উচ্ছ্বাস-আবেগে জানালেন নেপথ্যের কারণ।
রাজীব জানান, ছোটবেলায় যখন বিটিভিতে ‘ইত্যাদি’ দেখতেন; তখন ভাবতেন, সরাসরি কখনো একদিন এই অনুষ্ঠান দেখবেন। রাজীব বলেন, “একটা পর্বে এন্ড্রু কিশোর দাদা গান গাইলেন। অনুষ্ঠান শেষে, আমার মা বললেন, ‘আমার ছেলেও বড় হলে একদিন ইত্যাদিতে গান গাইবে ইনশাআল্লাহ।’ মা, তোমার স্বপ্ন আজ পুরণ হয়েছে। তুমি বেঁচে থাকলে বাবার সঙ্গে তুমিও আমাদের গান উপভোগ করতে পারতে।”
https://slotbet.online/