• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দুই দফা নামাজে জানাজা শেষে মা বাবার কবরের পাশেই চিরনিদ্রায় চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাডভোকেট মিজান ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ‘দেশের সংকট কৃত্রিমভাবে তৈরি হচ্ছে’—রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায় আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন ‘ইত্যাদি’তে গান গেয়ে আপ্লুত রাজীব ‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’ বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

তথ্য প্রযুক্তি ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তিকর সুবিধা থেকে দূরে রাখতে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারীযুক্ত খেলনা তৈরির ও বিক্রির ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এসব আইনে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। তরুণদের প্রযুক্তির ঝুঁকি থেকে সুরক্ষায় মোট ১৩টি আইনে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষার ব্যবস্থাও রয়েছে।

নতুন আইনে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের এমন কিছু সুবিধা নিষিদ্ধ করা হয়েছে যেগুলো ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে আটকে রাখে। এর মধ্যে রয়েছে বিরতিহীনভাবে নতুন পোস্ট দেখানোর ব্যবস্থা এবং স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়ার সুবিধা। ভবিষ্যতে আরও কিছু সুবিধাকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হতে পারে।

ক্যালিফোর্নিয়ায় আগামী চার বছর কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারীযুক্ত খেলনা তৈরি ও বিক্রি করা যাবে না। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ব্যবস্থায় অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ রাখা এবং নিরাপত্তা ও ঝুঁকি যাচাইয়ের ব্যবস্থাও করা হয়েছে।

আরেকটি আইনে শিশু যৌন নিপীড়নের উপকরণের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। ১৮ বছরের কম বয়সী কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখানো কৃত্রিমভাবে তৈরি বা পরিবর্তিত ডিজিটাল বিষয়বস্তুও এর আওতায় পড়বে।

নতুন আইনগুলোর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত আইনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাডামস ল’। ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যা করা ১৬ বছর বয়সী কিশোর অ্যাডাম রেইনের স্মরণে আইনটির এই নামকরণ করা হয়েছে। তার বাবা-মায়ের দাবি ছিল, দীর্ঘদিন চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথনের সময় ছেলের আত্মহত্যার চিন্তাকে ওই ব্যবস্থা সমর্থন করেছিল।

গভর্নর নিউসম বলেছেন, প্রযুক্তি যেন শিশুদের দুর্বলতাকে কাজে লাগানোর পরিবর্তে তাদের সুস্থ বিকাশে সহায়তা করে। তবে নতুন আইন নিয়ে সমালোচনাও হয়েছে। সমালোচকদের কেউ কেউ মনে করছেন এতে তরুণদের ইন্টারনেট ব্যবহারে অপ্রয়োজনীয় বিধিনিষেধ তৈরি হবে।এর আগে যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন করেছিল। পরে আরকানসাস, লুইজিয়ানা, ওহাইও, টেক্সাস, ফ্লোরিডা ও নিউইয়র্কসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য একই ধরনের পদক্ষেপ নেয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com
https://slotbet.online/
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com