• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
কোকোনাট সাবুদানা পুডিং বানাবেন যেভাবে চ্যাটজিপিটির চ্যাট মুছবেন, নাকি আর্কাইভ করবেন? জানুন পার্থক্য দীপা খন্দকারের নতুন রূপে চমক, আসছে মিনি সিরিজ ‘কর্মফল’ জুলাইয়ে গুলিবিদ্ধ পল্লীচিকিৎসক -এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো’ আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ গাজীপুরে নকল সিগারেট, চট্টগ্রামে মিথ্যা ঘোষণার পণ্য জব্দ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান  

গাজীপুরে নেশা জাতীয় কুপিজেসিক ইনজেকশনসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার / ১৯ টাইম:
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর শহরের জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন সরবরাহের মূল কারবারিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন- দিনাজপুর জেলার বিরামপুর থানা বুজরুক গঙ্গাপুর, ১ নং ওয়ার্ড মুকুন্দপুর এলাকার আব্দুস সালামের স্ত্রী শেফালী খাতুন (৩০), একই এলাকার মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ আব্দুস সালাম (৩৮), অপর আসামী তাদের অন্যতম সহযোগী নাটোর জেলা সিংড়া থানা চামারী ইউনিয়নের বিল দহর এলাকার ইসমাইল হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩৮)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, সহকারী পরিচালক শাহীন মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১ হাজার পিস এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন সরবরাহের মূল কারবারিসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা থেকে বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশন সংগ্রহ করে গাজীপুর জেলার টঙ্গীর বিভিন্ন এলাকায় এবং গাজীপুর জেলার পাশ্ববর্তী জেলা সমূহে বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশন সরবরাহ করে আসছিল।

জানা যায়, গাজীপুর শহরের জয়দেপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্নে হান্ডি বিরিয়ানী খাবারের দোকানের পূর্ব পাশের ফুটপাতে কুপিজেসিক ইনজেকশন সরবরাহের মূল কারবারিসহ ৩জন অবস্থান করছিল। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের তল্লাশি করা হয়। এসময় শেফালী খাতুনের ভ্যানিটি ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো ৪’শত পিস, অপর আসামি শোফালী খাতুনের স্বামী মোঃ আব্দুস সালামের শপিং ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো প্যাকেটে ৩’শত পিস ও তাদের অন্যতম সহযোগী মোঃ শহিদুল ইসলামের ট্রাভেল ব্যাগের ভিতর পলিথিনে মোড়ানো প্যাকেটে ৩’শত পিস নিষিদ্ধ নেশা জাতীয় এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এরআগেও চলতি বছরের ৬ জুন ২১০ পিস কুপিজেসিক ইনজেকশনসহ শেফালী খাতুন ও গত ২৩ জুলাই ১৭ এ্যাম্পুল বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশন, ১৪০ ডায়াজিপাম ইনজেকশন ও নগদ টাকা ১৬ হাজার ৯’শত টাকাসহ তার স্বামী মোঃ আব্দুস সালামকে গ্রেফতার করে মামলা দায়ের করা হয়। পরবর্তী আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছিল। তারা জামিনে বেরিয়ে পুনরায় শেফালী খাতুন আসামী নগরীর টঙ্গী এলাকায় কুপিজেসিক ইনজেকশন নেটওয়ার্ক নিয়ন্ত্রন করেন।

এ ঘটনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম ভূঁইয়া বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) সদর থানায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। অধিদপ্তরের উপ-পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, গাজীপুর মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে সদা তৎপর। নিয়মিত আমাদের মাদক বিরোধী অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
14 September 2026

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান  

www.hostbuybd.com
https://slotbet.online/
14 September 2026

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান  

www.hostbuybd.com