• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
Headline
পূবাইলে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ডাম্পিং স্টেশন নেই, তুরাগ নদীর পাড়ে ফেলা হচ্ছে গাজীপুরের বর্জ্য ভারতের সঙ্গে সম্পর্ক সহজ করতে হাসিনাসহ অন্যদের ফেরত জরুরি: তথ্য উপদেষ্টা হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ কোকেনের সূত্রে ৬৩ বিদেশির আস্তানার খোঁজ, গ্রেফতার মহসিন রিমান্ডে ময়মনসিংহ মেডিকেলে আগুন, সিঁড়িতে নামতে গিয়ে ৪ জনের মৃত্যুর দাবি নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক সবুজ শাক-সবজি দীর্ঘদিন সংরক্ষণ করলে কি পুষ্টিগুণ কমে যায়? বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

গাজীপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি) / ২১ টাইম:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রবিবার (১৩/০৯/২০২৬ ইং) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়,গাজীপুর এ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুর রশিদ, এম.পি. প্রতিমন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ নূরুল করিম ভূঁইয়া, জেলা প্রশাসক, গাজীপুর।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, জনাব একেএম ফজলুল হক মিলন , এমপি -গাজীপুর -৫
,জনাব মো: মজিবুর রহমান, এমপি-গাজীপুর-১, জনাব এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু-এমপি-গাজীপুর-৩, জনাব সালাউদ্দিন আইয়ুবী, এমপি-গাজীপুর-৪, জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (বর্তমানে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি প্রাপ্ত), জনাব মোঃ জসিম উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর জেলা, সিভিল সার্জন,গাজীপুর, প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশন, আনসার, বিজিবি, এসআরবি, কারাগার, এনএসআই, ডিজিএফআই, পাসপোর্ট, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি সহ গাজীপুর জেলা পর্যায়ের সরকারী সকল কর্মকর্তা বৃন্দ।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও জনবান্ধব রাখার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি, ভূমিদস্যুতা, মিথ্যা মামলা ইত্যাদি সকল ধরনের অপরাধ বন্ধের জন্য কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা আলোচনা করা হয়। আজকের মিটিংয়ে যা আলোচনা করা হয়েছে সেগুলোর কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে আগামী মিটিংয়ে সর্ব প্রথম আলোচনা করা হবে বলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ , প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ, এমপি মহোদয় জানান।

পরিশেষে, আজকের অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা প্রশাসক মহোদয় সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের জেলা আইন-শৃঙ্খলা সভা শেষ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
15 September 2026

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

www.hostbuybd.com
https://slotbet.online/
15 September 2026

শুরু হচ্ছে বোলার হান্ট, নিজেদের গল্প শোনালেন তাসকিন-এবাদত

www.hostbuybd.com