ঝিনাইদহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে একটি ওয়ান শুটার গানসহ আবু সাইদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ডু মাঠপাড়া এলাকায় তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার ও জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তার আবু সাইদ হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।
https://slotbet.online/