চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপির এক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। গ্রেপ্তার মো. সাদেক আলী (৫৫) বোয়ালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
সাদেক আলীর পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে তার কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে গুরুতর মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এনে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা বলেন, সাদেক আলী বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন—এমন অভিযোগের বিষয়ে পুলিশকে আরও সতর্কভাবে তদন্ত করা প্রয়োজন, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন। পরিবারের করা ২ লাখ টাকা দাবির অভিযোগের সত্যতা এবং সাদেক আলীর রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা।
https://slotbet.online/