• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

নতুন ফোল্ডেবল ফোন আনছে ভিভো

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ১ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। এবার সেই প্রতিযোগিতায় নিজেদের নতুন মডেল নিয়ে হাজির ভিভো। বাজারে লঞ্চ হয়েছে ভিভো এক্স ফোল্ড ৬। বড় ও উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, ২০০এমপি ক্যামেরা এবং বড় ব্যাটারির সমন্বয়ে ফোনটিকে প্রিমিয়াম সেগমেন্টের জন্য তৈরি করা হয়েছে।

ভিভো এক্স ফোল্ড ৬ খুললে পাওয়া যাবে ৮.০২ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে। ফোনের বাইরে রয়েছে ৬.৫১ ইঞ্চির কাভার স্ক্রিন। দুই ডিসপ্লেতেই ব্যবহার করা হয়েছে ১২০হার্জ এলটিপিও অ্যামোলেড প্রযুক্তি। ফলে স্ক্রলিং, অ্যানিমেশন কিংবা বিভিন্ন কনটেন্ট দেখার সময় মসৃণ অভিজ্ঞতা পাওয়ার কথা।ডিজাইনের ক্ষেত্রেও প্রিমিয়াম উপকরণ ব্যবহার করা হয়েছে। ফোনে রয়েছে গ্লাস ও মেটাল অ্যালয়-এর সমন্বয়। ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষার জন্য দেওয়া হয়েছে IP59 রেটিং। ভিভো এক্স ফোল্ড ৬-এর পারফরম্যান্স সামলাতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ সুপার এডিশন চিপসেট।

এর সঙ্গে মিলছে ১২জিবি র‍্যাম এবং ৫১২জিবি ইন্টারনাল স্টোরেজ। সফটওয়্যার হিসেবে ফোনটিতে রয়েছে অরিজিনওএস ৭। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো, ভারী কাজ কিংবা বেশি স্টোরেজ প্রয়োজন এমন ব্যবহারকারীদের জন্য ফোনটি যথেষ্ট শক্তিশালী হওয়ার কথা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 October 2026

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

www.hostbuybd.com
https://slotbet.online/
07 October 2026

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

www.hostbuybd.com