• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা করছে কংগ্রেস : বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক / ০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজপথে আন্দোলনের মাধ্যমে কংগ্রেস ভারতে ‌‘নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি’ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার ভারতের বিভিন্ন প্রান্তে কংগ্রেসের পাশাপাশি জেন-জিদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে ওই অভিযোগ করেছে দলটি। বিজেপি বলেছে, কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতায় আসার জন্য ‘মরিয়া’ হয়ে উঠেছেন।

বুধবার ‘ইনডিয়া’ জোটের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে বিজেপির মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এসব অভিযোগ করেন। তিনি বলেন, দিল্লিতে রাহুল গান্ধী, তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র এবং কংগ্রেস কর্মীরা যেভাবে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি করেছেন, তা থেকে দলটির উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‌‌‘‘কংগ্রেসের কৌশল হলো নেপাল ও বাংলাদেশের মতো ভারতেও অরাজক পরিস্থিতির বিস্তার ঘটানো।’’

এদিকে, বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত ‘পিপলস ট্রাইব্যুনালে’ অংশ নেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ইউটিউবার ধ্রুব রাঠী। সেখান থেকে পরবর্তীতে ‘জুতো প্রদর্শন’ বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা রয়েছে সিজেপির।

সিজেপির নেতা অভিজিৎ দিপকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ‘‘গণহত্যা ও ভোট চুরির’’ অভিযোগ করেছেন। তিনি বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ চলবে।

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছে ইন্ডিয়ান ইয়ুথ কংগ্রেস। আদালত শুক্রবার এ বিষয়ে শুনানিতে রাজি হয়েছেন।

দিল্লি পুলিশ বলছে, ভোটার তালিকা সংশোধন এবং সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে বুধবার মধ্য দিল্লিতে ‘ইনডিয়া’ জোট বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে। এই ঘটনায় লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রসহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অন্তত দুটি নতুন মামলা নথিভুক্ত করা হয়েছে।

• মোদিই পুরো দেশের সমস্যা, বললেন ধ্রুব রাঠী

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে আয়োজিত পিপলস ট্রাইব্যুনালে ধ্রুব রাঠী বলেন, এটি আমার প্রথম আন্দোলন। গতকাল যখন নামলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভাইরাল হচ্ছে যে ধ্রুব রাঠি সরকার পরিবর্তন করতে আসছে। নরেন্দ্র মোদি হয়তো ভাবছেন আমার সমস্যা কেবল তাকে নিয়ে; কিন্তু সত্যি হলো পুরো দেশেরই তাকে নিয়ে সমস্যা রয়েছে।

সূত্র: দ্য হিন্দু, পিটিআই।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 October 2026

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

www.hostbuybd.com
https://slotbet.online/
07 October 2026

গাজীপুরে মানবিক কাজে সবার পাশে থাকবে 'মনিপুর একতা ফাউন্ডেশন'

www.hostbuybd.com