• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
Headline
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত আতাবউদ্দিনের জানাজা অনুষ্ঠিত কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদল নেতা রুমি নেতৃত্বে বিক্ষোভ চুয়াডাঙ্গার ক্লিনিকে বিএনপি নেতার পিত্তথলির অস্ত্রোপচারকালে মৃত্যু,ডাক্তরের মারধর, ক্লিনিক ভাঙচুর গাজীপুর কাপাসিয়ায় ডাম্পট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৪ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ২ বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে নিতে সরকার সচেষ্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

‘যেনতেনভাবে বিদেশে আর কর্মী পাঠাবো না’

রিপোর্টারের নাম / ২১৯ টাইম:
আপডেট: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরচ্ছ সালেহীন বলেছেন, আমি মনে করি এখন সময় এসেছে স্পষ্টভাবে বলার যে, যেনতেনভাবে বিদেশে লোক পাঠাবো না। জেনে বুঝে বিদেশে কর্মী পাঠাবো।

সেই কর্মীর মর্যাদা, বেতন ও চাকরির নিরাপত্তা- এগুলো না থাকলে আমরা কোনোভাবে লোক পাঠাবো না। আজ সোমবার প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ’৭১ হলে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ড. আহমেদ মুনিরচ্ছ সালেহীন বলেন, ‘আমাদের মাথা পিছু রেমিট্যান্স খুবই কম।

প্রতি বছর আমাদের কর্মী যাওয়ার সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুপাতে আমাদের রেমিট্যান্স বাড়ছে না। মাথাপিছু রেমিট্যান্স কম হওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা কারণ হচ্ছে- আমাদের দক্ষকর্মীর অভাব। আরেকটা কারণ হচ্ছে উপযুক্ত বেতন পাচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘‘আমরা একটা মডেল স্থাপন করতে চাই। সেই মডেল হচ্ছে ‘নিয়োগকর্তার খরচ’ মডেল।

একজন কর্মীর অভিবাসন ব্যয় পুরোটা নিয়োগকর্তা দেবেন। বোয়েসেল কিছু দেশে কর্মী পাঠাচ্ছে সেখানে এরকম হচ্ছে। আগামীকাল (আজ) মালয়েশিয়ায় প্রায় ৭৫ জন কর্মী রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যাবেন। তাদেরকে একটি টাকাও খরচ করতে হচ্ছে না।

এ ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির খরচ দেবেন নিয়োগকর্তা। এটি একটি মডেল। আমরা যদি এগুলোকে অনুপ্রাণিত করতে পারি, তাহলে বাংলাদেশের অভিবাসন ব্যয়ের যে দুর্নাম, আমরা অনেক কাজ করেছি, কিন্তু আমাদের ঘরের যে সমস্যা, সেটি দূর করতে পারিনি। এগুলো দূর করতে হলে একসঙ্গে কাজ করতে হবে।’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সভায় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদুসাত্তর এসোয়েভ, বাংলাদেশে আইএলও’র কান্ট্রি ডিরেক্টর তুমো পুতিয়ানিন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com
https://slotbet.online/
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com