গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শ্রীপুর উপজেলা শাখার ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য গঠিত এ কমিটিতে কুসুমকলি বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক শওকত ওসমান সেলিমকে সভাপতি, শিশু শিক্ষা মডেল স্কুলের পরিচালক জাহাঙ্গীর আলমকে কার্যকরী সভাপতি এবং মাওনা মেধাসিঁড়ি স্কুলের প্রতিষ্ঠাতা আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটিতে প্রাইম স্টার একাডেমির প্রতিষ্ঠাতা মাহতাব উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি এবং ক্রিয়েটিভ মাইন্ড স্কুলের পরিচালক হুমায়ুন কবির সুজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, শ্রীপুর উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে। সংগঠন সূত্রে আরও জানা যায়, আগামী দুই বছরের জন্য ২৫ সদস্যবিশিষ্ট গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার এ কমিটি দায়িত্ব পালন করবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি শ্রীপুর উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
https://slotbet.online/