• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
Headline
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা কমিটি গঠন শ্রীপুর উপজেলা সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: উদ্বোধন দর্শনায় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার বুমরাহকে ছাড়পত্র দেয়নি মেডিকেল দল, বিকল্প হিসেবে প্রিন্স যাদব সিংড়ায় একদিনে তিন উদ্যোগ, ঢেউটিন বিতরণ, চলনবিলে মাছের পোনা অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এমপি আনুর কালিয়াকৈরে একদিনে ৩০ উন্নয়নকাজের উদ্বোধন, ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক পাওনা টাকা না দিয়েই কাউন্টার রুমে বিএনপির কার্যালয়! শ্রীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ডিমের পুষ্টি রং দেখে নয়, নির্ভর করে মুরগির খাদ্য ও পালন-পদ্ধতিতে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত নারী নিহত কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৯ টাইম:
আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরের বোর্ডবাজারে স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: অত্যাধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং নির্ভুল রিপোর্টের মাধ্যমে মানুষকে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানই হবে তাদের মূল লক্ষ্য। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উদ্বোধন করা হয়েছে। শনিবার(০৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০ টায় গাজীপুর মহানগরের গাছা থানা বোর্ডবাজার বাসট্যান্ড এলাকায় দয়াল মার্কেট ও দিলমোহাম্মদ মার্কেট ২য়ও ৩য় তলা এবিব্যাংকের উপরে সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ও মাওলানা মো: লোকমান হোসেনের সঞ্চালনায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধনী বক্তা হিসেবে,উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামীর গাছা থানা আমির মো: মিয়াজ উদ্দিন মাস্টার,গাছা থানা হাসপাতাল সমিতির সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান,লুমানা হাসপাতালের এ.ডি মাসুম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম হাওলাদার । সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, আধুনিক সরঞ্জামাদি, অভিজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনিশিয়ান দ্বারা পরিচালিত সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি:। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই হাসপাতালটি বর্ধিত করে নতুন আঙ্গিকে ২০টি বেডের অনুমোদন পেয়েছি।১২ টি কেবিনও সাধারণ বেড ৮ টি চালু করেছি।

 

এ ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের উন্নত চিকিৎসার জন্য ইসিজি,আল্ট্রাসনোগ্রাম,এক্সরেসহ সকল প্রকার প্যাথোলজি পরীক্ষা-নিরীক্ষা করা হবে। সবার জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা বলেন, এ উদ্যোগকে স্বাগতম জানাই। তিনি হয় তো অন্য কোনো প্রতিষ্ঠান চালু করতে পারতো। কিন্তু আমাদের এলাকায় অত্যাধুনিক হাসপাতালের খুবই প্রয়োজন ছিলো। এই হাসপাতালের কারনে প্রান্তিক জনগোষ্ঠী উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মুকতি সোলায়মান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com
https://slotbet.online/
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com