• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী হ’ত্যা ও ডাকাতি: র’ক্ত’মাখা চাকুসহ দুই মূল আসামি গ্রেপ্তা গাছা কলেজের নতুন সভাপতি কামাল উদ্দিন, অগ্রযাত্রার প্রত্যাশা গাছাবাসীর এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির বৃষ্টির দিনে শিশুর ঘুম বাড়ে কেন? জানালেন বিশেষজ্ঞরা জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ ৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল? বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’ পেটে ভাত নেই তবুও মুখে হাসি কাপাসিয়ার সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনা বিনিয়োগ আকর্ষণে কোম্পানি আইন সংস্কার, গুরুত্ব পাচ্ছে ডিজিটাইজেশন ও সুশাসন মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

৪ বছরের ভাতিজিকে নিয়ে ছাদে বৃষ্টি দেখতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রবাস পোস্ট,ডেস্ক / ১০ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর হাজারীবাগে বজ্রপাতে মো. রিয়াজ নামে ১৮ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার চার বছরের ভাস্তি অন্তরাও আহত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে হাজারীবাগ থানাধীন ৩০ ফুট এলাকার ৬২/২ বউবাজারের চারতলা বিল্ডিংয়ের ছাদে এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

রিয়াজকে হাসপাতালে নিয়ে আসা বিয়াই মো. সুমন বলেন, দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আকাশে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বউবাজারের ওই বিল্ডিংয়ের ছাদে থাকা রিয়াজ বজ্রপাতে গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৩টার দিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রিয়াজকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, রিয়াজ হাজারীবাগে এর আগে একটি জুতা এবং লেদার ফ্যাক্টরিতে কাজ করতো। মাঝখানে কিছুদিন কাজ ছেড়ে সে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। কিন্তু সেখানে বেশ কিছুদিন থাকার পর এক মাস হল সে সেই আগের কাজটি করার জন্যই ঢাকাতে এসেছে।

 

রিয়াজ তার চার বছরের ভাতিজি অন্তরাকে নিয়ে বৃষ্টিতে ভেজার জন্য ছাদে উঠেছিল। ছাদের ঠিক নিচের রুমেই আমি থাকতাম। এই বৃষ্টিতে তাদের ছাদে ওঠা দেখে আমি তাদের নিষেধ করেছিলাম যে বৃষ্টির মধ্যে বৃষ্টিতে না ভিজতে এবং ছাদে না উঠতে। বজ্রপাতের হঠাৎ বিকট শব্দ হলে তাদের ঠিক পিছনে থাকা ওই একই বাসার এক ভাড়াটিয়া জোরে চিৎকার দেন পরবর্তীতে তার চিৎকারে আমরা বিষয়টি বুঝতে পেরে ছাদে গিয়ে দেখি রিয়াজ এবং ভাতিজি অন্তরা অচেতন অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে তাদের দ্রুত উদ্ধার করে রিয়াজকে ঢাকা মেডিকেলে পাঠাই। এবং ভাতিজি অন্তরাকে শিকদার মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। তার অবস্থাও আশঙ্কাজনক।

রিয়াজের গ্রামের বাড়ির লক্ষ্মীপুর জেলার সদর থানার চর রমণী গ্রামে। বর্তমানে ঢাকার হাজারীবাগের বউবাজার এলাকায় বসবাস করতেন। তার বাবার নাম মো. ইউসুফ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হাজারীবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com
https://slotbet.online/
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com