• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
Headline
গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী হ’ত্যা ও ডাকাতি: র’ক্ত’মাখা চাকুসহ দুই মূল আসামি গ্রেপ্তা গাছা কলেজের নতুন সভাপতি কামাল উদ্দিন, অগ্রযাত্রার প্রত্যাশা গাছাবাসীর এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির বৃষ্টির দিনে শিশুর ঘুম বাড়ে কেন? জানালেন বিশেষজ্ঞরা জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ ৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল? বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’ পেটে ভাত নেই তবুও মুখে হাসি কাপাসিয়ার সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনা বিনিয়োগ আকর্ষণে কোম্পানি আইন সংস্কার, গুরুত্ব পাচ্ছে ডিজিটাইজেশন ও সুশাসন মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

পেটে ভাত নেই তবুও মুখে হাসি কাপাসিয়ার সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনা

এ এইচ সবুজ,গাজীপুর: / ৫ টাইম:
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সারাদিন মানুষের ধারে ধারে হাত পেতে যা উপার্জন হয়। তা দিয়েই কেটে যায় প্রতিদিনের জীবন। কখনো খেয়ে আবার না খেয়েও তাদের সময় অতিবাহিত হয়। বলছি গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনার কথা। সহায় সম্বলহীন এই দম্পতির একসঙ্গে দীর্ঘ ৪৫ টি বছর অতিবাহিত হলেও তাদের ঘরে নেই কোন সন্তানাদি।

বয়সের ভারে নুয়ে পড়েছে সামাদ। স্থানীয়দের ভাষ্যমতে, সামাদের আনুমানিক বয়স হবে প্রায় ৭০ বছর। আর মোমেনা ৬০ বছরের কাছাকাছি। প্রতিদিন ঘুম থেকে উঠেই একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বের হয় রুজি রোজগারের উদ্দেশ্যে। স্থানীয় শ্যামপুর বাসস্ট্যান্ড মোড়া বাজারেই কেটে যায় ওই দম্পতির সমস্ত বেলা। বিভিন্ন মানুষের কাছে হাত পেতে ও আশপাশের মানুষের সহযোগিতায় চলে তাদের সংসার।

সরেজমিন ঘুরে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এমন দৃশ্যই দেখা গেছে। ঘরে নেই কোন আসবাবপত্র, নেই কোন খাট কিংবা পালঙ্ক, এমনকি চৌকিও, নেই অর্থবিত্ত, নেই জমিজমা। দীর্ঘ ৪৫ বছরের সংসার জীবনে হয়নি কোন ধরনের মান-অভিমান কিংবা ঝগড়া। একে অপরের প্রতি আছে একবুক ভালোবাসা।

স্থানীয়দের তথ্য মতে, একে অপরকে ছেড়ে এক মুহুর্তের জন্যও কোথাও যায় না সামাদ এবং মোমেনা। স্বামী-স্ত্রীর মধ্যে এমন মেলবন্ধন আমরা পুরো কাপাসিয়ার মধ্যে আর দেখিনা। এ যেন এক চির সুখী দম্পতি। এলাকার প্রতিটি মানুষের কাছে তারা সরল-সহজ এবং উদার মনের মানুষ। যদি কেউ সত্যিই সুখী মানুষের দেখা পেতে চান তাহলে সামাদ-মোমেনা দম্পতিই অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com
https://slotbet.online/
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com