• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
কোকোনাট সাবুদানা পুডিং বানাবেন যেভাবে চ্যাটজিপিটির চ্যাট মুছবেন, নাকি আর্কাইভ করবেন? জানুন পার্থক্য দীপা খন্দকারের নতুন রূপে চমক, আসছে মিনি সিরিজ ‘কর্মফল’ জুলাইয়ে গুলিবিদ্ধ পল্লীচিকিৎসক -এভাবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো’ আমেরিকান স্বপ্ন ভেঙে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন জভেরেভ গাজীপুরে নকল সিগারেট, চট্টগ্রামে মিথ্যা ঘোষণার পণ্য জব্দ ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন সীমান্ত পার হতেই রুশ ড্রোন হামলা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান  

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

প্রবাস পোস্ট, ডেস্ক / ১২ টাইম:
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম নগরের হালিশহরে শিশু ধর্ষণ মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক বৃদ্ধকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিয়াতলী এলাকার প্রয়াত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ বলেন, শিশু ধর্ষণের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। আট বছর বয়সী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সুযোগে আসামি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির মা বাদী হয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় ধর্ষণের মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আদালত এ রায় দিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
14 September 2026

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান  

www.hostbuybd.com
https://slotbet.online/
14 September 2026

মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান  

www.hostbuybd.com