• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত আতাবউদ্দিনের জানাজা অনুষ্ঠিত কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদল নেতা রুমি নেতৃত্বে বিক্ষোভ চুয়াডাঙ্গার ক্লিনিকে বিএনপি নেতার পিত্তথলির অস্ত্রোপচারকালে মৃত্যু,ডাক্তরের মারধর, ক্লিনিক ভাঙচুর গাজীপুর কাপাসিয়ায় ডাম্পট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৪ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ২ বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে নিতে সরকার সচেষ্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

গাছার আছমা আক্তারসহ ৩ সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

রিপোর্টারের নাম / ৭১ টাইম:
আপডেট: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার:

ফেসবুক ও অনলাইন পোর্টালে মানহানিকর ও মিথ্যা সংবাদ প্রকাশ ও প্রচার করায় গাজীপুর মেট্রোপলিটন আদালতে পাঁচজনকে আসামি করে এক কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন খাইলকুর বাদশা মিয়া অগ্রণী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও গাজীপুর পরিবেশ আন্দোলন-গাপা’র গাছা থানা শাখার সভাপতি মাজহারুল ইসলাম রুবেল।

মঙ্গলবার (০৭ অক্টোবর ২৫) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মাজহারুল ইসলাম রুবেল নিজে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন এবং আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন, ১. শাহীন আল মামুন, সম্পাদক ও প্রকাশক, সিএনএনবাংলা.টিভি, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ; ২. সামসুদ্দিন জোয়েল, রিপোর্টার, সিএনএনবাংলা.টিভি, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ; ৩. মোসা. আছমা আক্তার লাকী, স্বামী-মো. এনামুল সরকার শাহিন, কুনিয়া, বড়বাড়ি, গাছা, গাজীপুর; ৪. মো. গোলাম কিবরিয়া, ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা, ধীরেন্দ্র প্লাজা (৫ম তলা), কলেজ গেট, টঙ্গী, গাজীপুর; ৫. মো. নুরুজ্জামান শেখ, বার্তা সম্পাদক, সাপ্তাহিক জাগ্রত জনতা, ধীরেন্দ্র প্লাজা (৫ম তলা), কলেজ গেট, টঙ্গী, গাজীপুর।

মাজহারুল ইসলাম রুবেল বলেন, ‘দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল আমাকে ক্ষতি করতে পায়তারা করছিল, তারই ধারাবাহিকতায় আসামিরা যোগসাজশ করে আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ফেসবুক ও অনলাইনে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল! আমি নিরুপায় হয়ে বিচারালয়ে আবেদন করেছি, আদালত আমার আবেদনে সন্তুষ্ট হয়ে আমলে নিয়ে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য দায়িত্ব দিয়েছেন।’

এছাড়াও রুবেল বলেন, ‘আসামিরা প্রমাণ রিমুভ করতে চেষ্টা করবে কিন্তু লাভ নেই, আমরা ইতোমধ্যে প্রমাণ উপযুক্ত প্রক্রিয়ায় সংরক্ষণ করেছি। আমি শুধু ন্যায়বিচার চাচ্ছি।’

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com
https://slotbet.online/
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com