• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
Headline
‘২ লাখ টাকা’ না পেয়ে বিএনপি নেতাকে আ.লীগ বানিয়ে গ্রেপ্তারের অভিযোগ জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, আটকে দিয়ে ধ্বংস করল সৌদি শাপলা চত্বরের শহীদ পরিবারকে সম্মাননা দেওয়ায় আসিফ মাহমুদকে মামুনুল হকের কৃতজ্ঞতা শেয়ারবাজারে অর্থপাচার ঠেকাতে গোয়েন্দা সংস্থার নজরদারিতে প্রভাবশালীরা কালীগঞ্জে পাঁচ বিদ্যালয়ে চারতলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন নতুন সিম কেনার সময় যেসব বিষয় খেয়াল না করলেই বিপদ জীবনের উত্থান-পতন নিয়ে পূর্ণিমার গভীর বার্তা চোখের সুরক্ষায় ব্লু-কাট গ্লাসের চশমা কতটা উপকারী? অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

কালীগঞ্জে পাঁচ বিদ্যালয়ে চারতলা নতুন একাডেমিক ভবন উদ্বোধন

রিপোর্টারের নাম / ০ টাইম:
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে পাঁচটি বিদ্যালয়ের শিক্ষা অবকাঠামোর উন্নয়নে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় সোয়া এগারো কোটি টাকা ব্যয়ে এ ভবনগুলো নির্মাণ করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ পৌরসভার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়, বাহাদুরসাদী ইউনিয়নের জুগলী উচ্চ বিদ্যালয় এবং জামালপুর ইউনিয়নের জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক নুতন ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম. ফজলুল হক মিলন এমপি।

উদ্বোধন অনুষ্ঠানে একেএম. ফজলুল হক মিলন এমপি বলেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, সাবেক পৌর মেয়র মো. লুৎফুর রহমান, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
16 September 2026

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

www.hostbuybd.com
https://slotbet.online/
16 September 2026

অবসর ঘোষণার পর বিদায়ী ম্যাচে ডাক পেলেন মেসি, কবে কার বিপক্ষে খেলবেন?

www.hostbuybd.com