• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
Headline
পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দুই দফা নামাজে জানাজা শেষে মা বাবার কবরের পাশেই চিরনিদ্রায় চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাডভোকেট মিজান ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ‘দেশের সংকট কৃত্রিমভাবে তৈরি হচ্ছে’—রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায় আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন ‘ইত্যাদি’তে গান গেয়ে আপ্লুত রাজীব ‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’ বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কাপাসিয়া উপজেলা কমিটি গঠন

কাপাসিয়া প্রতিনিধি / ২৭ টাইম:
আপডেট: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়  গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কাপাসিয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। উপজেলার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-শিক্ষিকাদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে নবগঠিত কমিটি। নতুন কমিটিতে মোঃ সাহাব উদ্দিনকে সভাপতি, মোঃ বাহাউদ্দিন শেখকে সাধারণ সম্পাদক এবং মিনহাজুল ইসলাম শাকিলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

 

নবনির্বাচিত সভাপতি মোঃ সাহাব উদ্দিন উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কুল, কাপাসিয়ার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক মোঃ বাহাউদ্দিন শেখ ভাওয়াল চাঁদপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এবং সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম শাকিল মডিউল মডেল একাডেমির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষা উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা কমিটি কার্যক্রম পরিচালনা করবে।

 

পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে পরিচিতি এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলো প্রাথমিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি শিক্ষকদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। তারা আরও জানান, কাপাসিয়া উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষাকে আরও মানসম্মত ও যুগোপযোগী করতে শিক্ষক, শিক্ষা উদ্যোক্তা এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে।

 

শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা পরিবেশ নিশ্চিত করাও কমিটির অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টরা আশা করছেন, নবগঠিত কমিটির নেতৃত্বে কাপাসিয়া উপজেলার কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও শক্তিশালী সাংগঠনিক ভিত্তি তৈরি হবে এবং শিক্ষা উন্নয়নে কার্যকর ও ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সূত্রে এ তথ্য জানা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com
https://slotbet.online/
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com