পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে ঝিনাইদহের ১৮৪ নং চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) নিয়মিত পরিবেশ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। এ সময় তারা বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সুন্দর করে না, এটি মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা করা প্রয়োজন।
তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন সবুজ পরিবেশে বেড়ে উঠবে, তেমনি গাছের পরিচর্যার মাধ্যমে প্রকৃতির প্রতি তাদের ভালোবাসাও তৈরি হবে।
বৃক্ষরোপণ শেষে রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
https://slotbet.online/