• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
Headline
পরিকল্পিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে গাজীপুর মহানগর মেট্রো থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক গাজীপুরের কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ রাতে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের জলঢাকায় শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষ, আইসিইউতে থাকা মকবুলের মৃত্যু; আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাকশিল্পে বাড়ল টিকে থাকার চাপ! শাওমি ১৮ প্রো ম্যাক্সে দুটি ২০০ পিক্সেলের ক্যামেরা, বাংলাদেশে কবে পাওয়া যাবে আক্কেল দাঁত কেন এত দেরিতে ওঠে, ব্যথা হওয়ার কারণ জানুন কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

এশিয়ান গেমস কাবাডি: জাপানের কাছে হেরে কঠিন হলো বাংলাদেশের পদকের সমীকরণ

স্পোর্টস ডেস্ক / ২২ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ কাবাডি দল। ছবি: বিওএ

টানা দুই জয়ে যে পদক প্রায় হাতের নাগালে এনে ফেলেছিল বাংলাদেশ, জাপানের কাছে হেরে সেই সমীকরণই কঠিন হয়ে গেল। এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে স্বাগতিকদের হারাতে পারলেই সেমিফাইনাল এবং অন্তত ব্রোঞ্জ নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে জাপানের কাছে ৪০-৩৭ পয়েন্টে হেরেছে লাল-সবুজের দল। নাগোয়ার তোকাই সিটিজেনস জিমনেসিয়ামে শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। প্রথমার্ধে একটি লোনাসহ ২২-১৫ পয়েন্টে এগিয়ে যায় জাপান। সাত পয়েন্ট পিছিয়ে বিরতিতে যাওয়া বাংলাদেশ দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

একপর্যায়ে জাপানকে অলআউট করে ব্যবধান কমিয়ে আনে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ব্যবধান নেমে এসেছিল মাত্র এক পয়েন্টে। তবে গুরুত্বপূর্ণ সময়ে রেইড ও ট্যাকেলে ভুলের সুযোগ নিয়ে আবার ব্যবধান বাড়ায় জাপান। শেষ পর্যন্ত তিন পয়েন্টের হার নিয়েই কোর্ট ছাড়তে হয় বাংলাদেশকে। এর আগে গ্রুপে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ২০১৮ এশিয়ান গেমসের রুপাজয়ী দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারানোর পর চাইনিজ তাইপের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ৪৮-৪৭ ব্যবধানে জয় পায় তারা। প্রথম দুই ম্যাচের দুই জয়েই ২০ বছর পর এশিয়ান গেমসের পুরুষ কাবাডি থেকে পদক জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল।

জাপানকে হারালেই সেই অপেক্ষার অবসান নিশ্চিত হয়ে যেত। কারণ দুই গ্রুপের সেরা দুটি করে দল সেমিফাইনালে ওঠে এবং কাবাডিতে দুই সেমিফাইনালিস্টই ব্রোঞ্জ পায়। বাংলাদেশ সর্বশেষ এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে পদক জিতেছিল ২০০৬ দোহায়। এখন গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। বুধবারের সেই ম্যাচের ফলের পাশাপাশি গ্রুপের অন্য ম্যাচগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। একাধিক দলের জয়সংখ্যা সমান হয়ে গেলে পয়েন্ট ব্যবধানও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com
https://slotbet.online/
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com