• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Headline
বানিয়ারচালা–মেম্বারবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্তদের পাশে সংসদ সদস্য কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন মেসির বিদায়ী ম্যাচের আগে বেনিনের গোলরক্ষক ‘আমরা আর্জেন্টিনায় ভ্রমণের জন্য আসিনি’ স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর ১০ বছরের সম্পর্কের ইতি, বিচ্ছেদ হলো প্রীতম হাসান-শেহতাজের পূবাইলে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার যানজট সোনারগাঁয়ে দোকানে পাটের মোড়ক না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা: ক্ষোভ প্রকাশ স্থানীয়দের জলঢাকায় শিশুর মৃত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক / ২৩ টাইম:
আপডেট: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

স্পেনের সংখ্যালঘু সরকারের প্রস্তাবিত আবাসন সংকট নিরসন বিল সংসদে বাতিল হয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে ওই ঘোষণা দিয়েছেন তিনি।

গত শুক্রবার সংসদের ভোটাভুটিতে ওই পরাজয় ইউরোপে ক্ষমতাসীন স্বল্পসংখ্যক বামপন্থী প্রধানমন্ত্রীর মধ্যে অন্যতম এই সমাজতান্ত্রিক রাষ্ট্রপ্রধানের জন্য বড় ধরনের রাজনৈতিক ধাক্কা তৈরি করেছে।

২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজ টেলিভিশন ভাষণে বলেন, আমাদের সংস্কারমূলক কাজ এগিয়ে নিতে জনগণের রায় নবায়ন ও সমর্থনে পরিধি বাড়ানো জরুরি। তিনি বলেন, সংসদে তুলনামূলক শক্তিশালী ও প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করাই তার মূল লক্ষ্য।

সস্তা ও সাশ্রয়ী আবাসনের নিশ্চিতের দাবিতে গত শনিবার রাজধানী মাদ্রিদসহ দেশটির প্রধান প্রধান বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করেন। সানচেজ সরকারের পেশ করা প্রস্তাবনায় ভাড়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা এবং অসহায় বা সুবিধাবঞ্চিত ভাড়াটিয়াদের বিনা নোটিশে উচ্ছেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়। তবে দেশটির সংসদের বিরোধী দলগুলোর ভোটে পার্লামেন্টে বিলটি বাতিল হয়ে যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 October 2026

শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

www.hostbuybd.com
https://slotbet.online/
04 October 2026

শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের

www.hostbuybd.com