• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
Headline
পূবাইলে ছিকলিয়া হিন্দু কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত দুই দফা নামাজে জানাজা শেষে মা বাবার কবরের পাশেই চিরনিদ্রায় চিরনিদ্রায় শায়িত হলেন অ্যাডভোকেট মিজান ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ‘দেশের সংকট কৃত্রিমভাবে তৈরি হচ্ছে’—রিজভী সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায় আলু বেশিদিন ভালো রাখার উপায় জেনে নিন ‘ইত্যাদি’তে গান গেয়ে আপ্লুত রাজীব ‘মা, তোমার স্বপ্ন আজ পূরণ হয়েছে’ বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল, কী ভাবছে বিসিবি শাহজালালে ১৪ কেজি সোনা জব্দ: রিমান্ড শেষে অভিযুক্ত সজীব কারাগারে ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

ফটো সাংবাদিকরা ইতিহাসের সাক্ষী: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

প্রবাস পোস্ট, ডেস্ক / ৩ টাইম:
আপডেট: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের ইতিহাসে ফটো সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য উল্লেখ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালা

তিনি বলেন, সমাজে যাদের দায়িত্ব বেশি এবং যারা বেশি ঝুঁকি নিয়ে কাজ করেন, তারা অনেক সময় অবহেলিতই থেকে যান। ফটো সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে সবচেয়ে বেশি ঝুঁকি নেন। গুলির মুখে, কাঁদানে গ্যাসের মধ্যে, লাঠিচার্জের সময়ও তাদের কাজ করতে হয়। অনেক সময় আন্দোলনকারীদের ওপর হামলা করতে গিয়ে সাংবাদিকরাই বেশি মারধরের শিকার হন।

শনিবার (১২ সেপ্টেম্বর) পুরানা পল্টনে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) হলরুমে আয়োজিত ‘রূপসী বাংলা’ প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, একজন সাংবাদিক অনেক সময় নিরাপদ দূরত্বে থেকে সংবাদ লিখতে পারেন। কিন্তু ফটো সাংবাদিককে ঘটনাস্থলে গিয়ে ছবি তুলতে হয়। ফলে তার ঝুঁকিটাও অনেক বেশি। অথচ দায়িত্বের তুলনায় ফটো সাংবাদিকরা যেভাবে মূল্যায়ন পাওয়ার কথা, সেভাবে মূল্যায়ন পান না।

তিনি বলেন, একটি ছবি একটি ইতিহাস। বাংলাদেশের অভ্যুদয় থেকে পরবর্তী সময়ের বিভিন্ন সংগ্রাম ও আন্দোলনের ইতিহাসে ফটো সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। ১৯৭১, ১৯৭১-পরবর্তী সময় এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফটো সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করেছেন। এসব ছবি ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফটো সাংবাদিকদের উদ্দেশে আবদুস সালাম বলেন, দায়িত্বের পাশাপাশি ফটো সাংবাদিকদের যে ঝুঁকি নিতে হয়, তা অন্য অনেক পেশার তুলনায় বেশি। তাই তাদের মূল্যায়ন ও সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিপিজেএ সভাপতি এ কে এম মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশীদ আলম, সিনিয়র সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, নুরুদ্দিন আহমেদ, বিপিজেএর সহসভাপতি মশিউর রহমান সুমন, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, কোষাধ্যক্ষ নাসিম শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, নির্বাহী সদস্য শফিকুল আলম প্রমুখ।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com
https://slotbet.online/
12 September 2026

ভরিতে সোনার দাম বাড়লো ১০৫০ টাকা

www.hostbuybd.com