• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
গাজীপুরে কয়ের উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাফিজুল ইসলাম বুলবুল গাজীপুরে কেয়া গ্রুপের চার প্রতিষ্ঠানে ৬২৭ শ্রমিক ছাঁটাই গাজীপুরে বাসায় ডেকে যুবককে মারধর, ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ ১১–২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ানো নিয়ে মুখ খুললেন হাসনাত আবদুল্লাহ বড় ধসের পর ফের শেয়ারবাজারে দরপতন, ডিএসই সূচক কমেছে ২৮ পয়েন্ট নববধূ আফরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ, স্বামী রাহাত রিমান্ডে হোয়াটসঅ্যাপে আসছে ‘গেস্ট কল’, অ্যাকাউন্ট ছাড়াই যুক্ত হওয়া যাবে ভিডিও কলে গলা ব্যথায় মিলবে আরাম, জেনে নিন ঘরোয়া সমাধান মোদির অনুষ্ঠানে অস্ত্র নিয়ে প্রবেশ, ভুয়া পিএমও কর্মকর্তা পরিচয়ে দুই যুবক গ্রেপ্তার শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

গাজীপুরে বাসায় ডেকে যুবককে মারধর, ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার / ২ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরের সদর থানাধীন জয়দেবপুর বাসস্ট্যান্ড রোড এলাকায় পূর্বপরিচিত এক নারীর বাসায় ডেকে নিয়ে এক যুবককে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় মো. ইসরাফিল ইসলাম খান (৩১) নামে এক ব্যক্তি গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে ইসরাফিল ইসলাম খান উল্লেখ করেন, গত ২৮ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে পূর্বপরিচিত সারিকা নামের এক নারী তাকে ফোন করে বাসায় দেখা করতে বলেন। ফোন পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে তিনি জয়দেবপুর বাসস্ট্যান্ড রোডের তানভীর প্লাজা মার্কেট সংলগ্ন এলাকায় তার সঙ্গে দেখা করতে যান।

অভিযোগে বলা হয়, সেখানে গেলে ১/রিয়া বেগম (২৮), ২/শাবনুর (২৯),৩/সৃজন (৩৮),৪/সিনথিয়া (৩০), মুরাদ পালোয়ান (১৮)৬/, মেরাজ (১৯),৭/শহিদ (৫০), মীম (১৮)সহ আরও ৭-৮ জন তাকে আটকে ফেলেন। পরে তারা চড়-থাপ্পড়, ঘুষি, লাথি, রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ করেন ইসরাফিল।

অভিযোগপত্রে আরও বলা হয়, শাবনুর হাতে থাকা ধারালো চাকু দিয়ে ইসরাফিলের বাম হাতে চারটি এবং ডান হাতে একটি আঘাত করে রক্তাক্ত জখম করেন। এছাড়া সৃজন হক্কি দিয়ে তার মাথায় আঘাত করেন এবং অন্যরা রড-লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে জখম করেন বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীর দাবি, মারধরের একপর্যায়ে তাকে প্রাণনাশের ভয় দেখানো হয়। পরে রাত আনুমানিক ১০টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে বাসায় গেলে স্বজনরা তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অভিযোগপত্র অনুযায়ী, সেখানে চিকিৎসা নেওয়ার পর তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট ২০২৬ পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ করেছেন ইসরাফিল ইসলাম খান।

তবে অভিযোগে উল্লিখিত ঘটনার বিষয়ে অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের পক্ষ থেকে মামলা বা তদন্তের অগ্রগতি সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
08 September 2026

শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

www.hostbuybd.com
https://slotbet.online/
08 September 2026

শিশুর সামনেই বাঁধনকে হেনস্তার অভিযোগ, ক্ষোভ পরী মণির

www.hostbuybd.com