• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Headline
বিদ্যালয়ে ১৪ ফ্যান চুরি, থানায় অভিযোগ নেই—শিক্ষকদের দায়িত্ব নিয়ে প্রশ্ন আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা ঘিরে নতুন প্রশ্ন, ২২ বছর পর ন্যায়বিচারের অপেক্ষায় টঙ্গী কমলার মতো দেখতে মিষ্টি, রেসিপি জানলে আজই বানাবেন ৯০ বছরের জটিল গণিত সমস্যায় বড় অগ্রগতি, ১০ হাজার এআই দিয়ে ৮৮ ঘণ্টায় সমাধানের দাবি ওপেনএআইয়ের নারী নির্যাতনকারীরা কাপুরুষ, নারীর ক্ষমতায়নে বিএনপি বিশ্বাসী: রিজভী নেশনস লিগে খেলবেন না কর্তোয়া গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি গাজীপুর মহানগরেতে বাড়ছে ডেঙ্গু রোগী, নির্বিকার সিটি কর্পোরেশন ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন’ রুনা লায়লা! এআই ছবি-ভিডিওতে ছড়ানো গুজবে ক্ষুব্ধ পরিবার ইতিহাসের ভয়াবহ হাম প্রাদুর্ভাব বাংলাদেশে, সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯৯৯

গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি

গাজীপুর মহানগর প্রতিনিধি / ৫ টাইম:
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুর জেলাকে শব্দদূষণমুক্ত করার লক্ষে মোটরসাইকেল চালক, বাইকার, কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির উদ্দেশে মোটরসাইকেল নিয়ে একটি সাইলেন্ট র্যালি অনুষ্ঠিত হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, গাজীপুরের উদ্যোগে ভাওয়াল সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

সভায় শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, মোটরসাইকেলে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ উচ্চ শব্দের সাইলেন্সার পরিহার এবং সড়কে দায়িত্বশীলভাবে মোটরসাইকেল চালানোর বিষয়ে আলোচনা করা হয়। শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি মোটরসাইকেল চালকদের সচেতনতা ও স্বতঃস্ফূর্ত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জিএমপির ডিসি ট্রাফিক আশরাফুল আলম, জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির এবং জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম প্রমুখ। সভায় গাজীপুরের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর, মোটরসাইকেল চালক ও বাইকাররা অংশ নেন।

 

পরে শব্দদূষণবিরোধী সচেতনতার বার্তা নিয়ে মোটরসাইকেলে সাইলেন্ট র্যালি বের করা হয়। বক্তারা বলেন, শব্দদূষণ শুধু বিরক্তির কারণ নয়, এটি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলে। তাই সড়কে অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার বন্ধ এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে আইন মেনে চলার পাশাপাশি সামাজিক সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে প্রশাসন, পুলিশ, মোটরসাইকেল চালক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
09 September 2026

ইতিহাসের ভয়াবহ হাম প্রাদুর্ভাব বাংলাদেশে, সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯৯৯

www.hostbuybd.com
https://slotbet.online/
09 September 2026

ইতিহাসের ভয়াবহ হাম প্রাদুর্ভাব বাংলাদেশে, সন্দেহভাজন ও নিশ্চিত মৃত্যু ৯৯৯

www.hostbuybd.com