• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ২ বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে নিতে সরকার সচেষ্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ! রাতে ত্বকে বেশি চুলকানি হয় কেন? যুদ্ধজাহাজে ধাক্কা, এবার ভারতীয় দূতকে তলব করল পাকিস্তান জয় জানালেন ‘বিষয়টা অতি ভয়ংকর দিকে যাচ্ছে’, কী হয়েছে অভিনেতার? অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি, ভারতের রেকর্ডের ম্যাচে পুঁজি ২২১ রানের ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ

জবি প্রতিনিধি / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন সেবায় শিক্ষার্থীদের সিট দখল, নবীনদের আসন পেতে বাধা দেওয়া ও হেনস্তা বন্ধে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারিক বিন আতিক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একতলা, দ্বিতল ও বিআরটিসি থেকে ভাড়াকৃত বাসে শিক্ষার্থীদের বসার সিটে আগে থেকেই খাতা, কলম, পানির বোতল, ব্যাগ, মানিব্যাগ কিংবা শিট রেখে ‘সিট দখল’ করার চর্চা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাস কমিটির প্রভাব খাটানো এবং নবীন শিক্ষার্থীদের আসন পেতে বাধা দেওয়া বা হেনস্তার বিষয়টিও প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের আচরণ বিশ্ববিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ, সাধারণ শিষ্টাচার ও পারস্পরিক সৌহার্দ্যের পরিপন্থী। কোনো শিক্ষার্থীর ওপর প্রভাব বিস্তার কিংবা সিট দখলের নামে অসম আচরণকে র্যাগিংয়ের শামিল হিসেবে গণ্য করা হবে। এ ধরনের কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও বিবেচিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাসের সিটে ব্যক্তিগত জিনিসপত্র রেখে আগে থেকে সিট দখল করা সম্পূর্ণ নিষিদ্ধ। জুনিয়র বা নবীন শিক্ষার্থীদের সিটে বসতে বাধা দেওয়া, বাস কমিটির প্রভাব খাটানো কিংবা কোনো ধরনের মানসিক বা শারীরিক হেনস্তা করা যাবে না। এসব ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী কঠোর প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবায় চলাচলকারী যেকোনো যানবাহনের ভেতরে ধূমপান এবং যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনায় বলা হয়, বাস ছাড়ার নির্ধারিত সময়ের ঠিক ১৫ মিনিট আগে শিক্ষার্থীদের জন্য বাসের দরজা খুলে দেওয়া হবে। চালক ও হেলপারদের নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে দরজা খুলে দেওয়ার পাশাপাশি বাসে অবৈধ সিট দখল বা কোনো ধরনের বিশৃঙ্খলা হলে তা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, চালক ও পরিবহন কর্মচারীদের এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
17 September 2026

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

www.hostbuybd.com
https://slotbet.online/
17 September 2026

১ অক্টোবর থেকে বাংলা কিউআরে পেমেন্টের টাকা তাৎক্ষণিক জমা

www.hostbuybd.com