• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Headline
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত আতাবউদ্দিনের জানাজা অনুষ্ঠিত কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদল নেতা রুমি নেতৃত্বে বিক্ষোভ চুয়াডাঙ্গার ক্লিনিকে বিএনপি নেতার পিত্তথলির অস্ত্রোপচারকালে মৃত্যু,ডাক্তরের মারধর, ক্লিনিক ভাঙচুর গাজীপুর কাপাসিয়ায় ডাম্পট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৪ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ২ বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে নিতে সরকার সচেষ্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর প্রতিনিধি / ৩ টাইম:
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠসংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়। মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্বাস উদ্দিন শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী (বার-এট-ল)।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান দেওয়ান, মেহেরুল ইসলাম বকসী মুরাদ, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ্ব এম আনোয়ার হোসেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্য সুবীর আহমেদ কছিম, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, মৌচাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন দেওয়ান প্রিন্সসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, শৃঙ্খলা ও ঐক্য বজায় রাখতে হবে।

ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নেতাকর্মীদের নিয়মিত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, দলের তৃণমূল নেতাকর্মীরাই বিএনপির সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। তাই ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত মতপার্থক্যকে প্রাধান্য না দিয়ে দলের বৃহত্তর স্বার্থে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন। তিনি আরও বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সাধারণ মানুষের পাশে থাকতে হবে এবং মানুষের সমস্যাগুলো জানতে হবে। তৃণমূলের মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা মেনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা এবং দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় বক্তারা মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দলের সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়ে মতামত দেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, নতুন নেতৃত্বকে সম্পৃক্ত করা এবং দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন সরকার বলেন, ইউনিয়নের প্রতিটি পর্যায়ে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে কাজ করা হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা ও পরামর্শ নিয়ে সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভা সঞ্চালনা করেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্বাস উদ্দিন শিকদার। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করা হবে। বর্ধিত সভায় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com
https://slotbet.online/
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com