গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত আতাবউদ্দিনের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তিনি সাংবাদিক রফিকুল ইসলাম রুবেলের ছোট মামা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে খাতিয়া বন্দান ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্বজন, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আতাবউদ্দিন ও শামীম মিয়া (৪৫) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং সিএনজিচালিত চালক ছিলেন এ ঘটনায় আরও চারজন আহত হন।
নিহত আতাবউদ্দিন গাজীপুর সদর উপজেলার কুমুন,খাতিয়া গ্রামের বাসিন্দা,পিতা মৃত মো. আমিরউদ্দিন এর ছোট ছেলে। দুর্ঘটনার পর নিহত আতাবউদ্দিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন এবং শনিবার সকালে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।
ওসি শাহাবুর রহমান আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/