গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার টোক ইউনিয়নের বীরউজলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে শামীম মিয়া (৪৫) নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা এবং সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন। নিহত অপরজন আতাবউদ্দিন,তার পিতা মৃত মো. আমিরউদ্দিন। তার ঠিকানা গাজীপুর সদর উপজেলার খাতিয়া গ্রাম।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, কাপাসিয়া থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে বীরউজলী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই সড়কের পাশে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি শাহাবুর রহমান আরও জানান, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
https://slotbet.online/