মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী নাগরিক আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার গাজীপুর জেলা শহরের পিটিআই অডিটোরিয়ামে সংগঠনের প্রথম সভায় আগামী তিন বছরের জন্য সর্বসম্মতিক্রমে সভসপতি ও সাধারণ সম্পাদক সহ ৭ জনের নাম ঘোষণা সহ ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক এ কে এম রিপন আনসারী।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)ব সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান (হাজী মুছা) এছাড়াও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার হাসিবুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন।
দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুল্লাহ এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান সুমন। সভায় নবনির্বাচিত নেতৃবৃন্দ মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের সম্পৃক্ত করে কার্যকর আন্দোলন গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন। নবনির্বাচিত সভাপতি এ কে এম রিপন আনসারী জানান, আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মাদক-সন্ত্রাস-চাঁদাবাজবিরোধী নাগরিক আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
https://slotbet.online/