সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদে র্যাগিংয়ের নামে জুনিয়র শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হামলা ও মারধরের করেন উক্ত বিভাগেরই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
উক্ত ঘটনায় অন্তত ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে গুরুতর একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায় ভেটেনারি অনুষদের ডিভিএম ৩১ ব্যাচের (২০২৪-২৫) কয়েকজন শিক্ষার্থী ৩২ ব্যাচের(২০২৫-২৬) জুনিয়রদের ওপর র্যাগিংয়ের নামে নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ৩১ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী জুনিয়রদের বাবা-মাকে নিয়ে অশালীন ভাষায় কথা বলছিলেন। এ সময় ৩২ ব্যাচের শিক্ষার্থী মিনহা এর প্রতিবাদ করে বলেন, ‘ভাই, বাবা-মাকে নিয়ে গালি দিচ্ছেন কেন?’ এরপরই কয়েকজন সিনিয়র শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে জুনিয়রদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় ৩১ ব্যাচের হুমায়ুন, পার্থ, সিফাত, গালিব, শান্ত, আশিকুর, নাইম, অমি, মাহিন ও মিনহাজসহ কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
হামলায় গুরুতর আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আহত আরও কয়েকজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী জুনিয়র শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই তাদের বিভিন্নভাবে র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে। র্যাগিংয়ের নামে মানসিক চাপ, অপমান ও শারীরিক হয়রানির মুখোমুখি হতে হচ্ছে বলেও তারা জানান।
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ও সচেতন শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
https://slotbet.online/