রাষ্ট্র পরিচালনায় কোনো একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, (শায়খে চরমোনাই। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের থানা প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, ‘সরকার গঠনের পরে অর্ধ বছর চলে গেছে। কিন্তু রাষ্ট্র পরিচালনায় কোনো একটা ক্ষেত্রেও বিএনপি নেতৃত্ব সাফল্য দেখাতে পারছে না, কোনো একটা সংকট মোকাবিলা করতে পারছে না, মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারছে না। বরং প্রায় প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
জ্বালানি সংকট তীব্র হয়েছে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়েছে, দ্রব্যমূল্যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। সন্ত্রাস, চাঁদাবাজির পরিমাণও ব্যাপ্তি বেড়েছে। তার মতে, বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাস, হানাহানি ও মাস্তানিতে জনগণ অতিষ্ঠ। সার্বিক বিবেচনায় সরকার ও দল পরিচালনায় বিএনপি নেতৃত্বের সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঢাকার ভাটারা থানাধীন সাঈদনগরে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বক্তব্য দেন। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন পূর্ণ শক্তি নিয়ে লড়াই করবে। তিনি শরিয়া, সততা ও দক্ষতাকে সামনে নিয়ে নির্বাচনি প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেন।
https://slotbet.online/