• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Headline
পূবাইলে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার যানজট সোনারগাঁয়ে দোকানে পাটের মোড়ক না থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা: ক্ষোভ প্রকাশ স্থানীয়দের জলঢাকায় শিশুর মৃত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের জাল দলিলে ২৪.৯৬ শতক সরকারি জমি আত্মসাতের অভিযোগ, মামলার অনুমোদন হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ ফেরত আনছে বিএনপি: হাসনাত শ্রীপুরে সাংবাদিককে খুন-জখমের হুমকি, সামাজিক মাধ্যমে অপপ্রচার: থানায় জিডি দিল্লিতে বিক্ষোভ • পুলিশের বিরুদ্ধে তিন নারী সাংবাদিককে যৌন হয়রানির অভিযোগ দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

জাল দলিলে ২৪.৯৬ শতক সরকারি জমি আত্মসাতের অভিযোগ, মামলার অনুমোদন

প্রবাস পোস্ট ডেস্ক / ৬ টাইম:
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ২৪ দশমিক ৯৬ শতক সরকারি জমি আত্মসাৎ ও ভোগদখলে রাখার অভিযোগে আটজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৪ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ মামলা অনুমোদনের বিষয়টি জানান।

অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পরের সহযোগিতায় অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেরা লাভবান হওয়া এবং অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ভুয়া রেকর্ডপত্র তৈরি করেন। পরে এসব নথি খাঁটি হিসেবে ব্যবহার করে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে সরকারি জমি দখলে রাখেন।

এছাড়া, সরকারি ওই জমির ভাড়া পরিশোধ না করে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৬৮ টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্টদের মধ্যে রয়েছেন আগ্রাবাদ কনভেনশন হলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফাহিম আহমেদ এবং মোহাম্মদ শাহ-আলম ফারুক। শাহ-আলম ফারুক চট্টগ্রাম গণপূর্ত উপ-বিভাগ-২, রহমতগঞ্জের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী। বর্তমানে তিনি বাগেরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত।অনুমোদিত মামলার আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 October 2026

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

www.hostbuybd.com
https://slotbet.online/
04 October 2026

দেশের বাজারে আজ কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

www.hostbuybd.com