গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ১৯৭, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আসিফুর রহমান, কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার এবং তরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান (সোহাগ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. সেফাউল হক। অনুষ্ঠানের আমন্ত্রক ও আয়োজক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মো. শফিকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন তরগাও ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এবং তরগাও ইউনিয়ন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শ্রেণিকক্ষের সংকট দেখা দেয়। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও আধুনিক শ্রেণিকক্ষের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। নবনির্মিত ২য় ও ৩য় তলার সম্প্রসারণের ফলে মাদরাসার শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই অবকাঠামোগত উন্নয়নকে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
কাপাসিয়ার দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ভবনের সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ১৯৭, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আইউবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আসিফুর রহমান, কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল আরিফ সরকার এবং তরগাঁও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিরুজ্জামান (সোহাগ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগধা দারুল উলুম ফাযিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা মো. সেফাউল হক। অনুষ্ঠানের আমন্ত্রক ও আয়োজক ছিলেন মাদরাসার অধ্যক্ষ মো. শফিকুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন তরগাও ইউনিয়ন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির এবং তরগাও ইউনিয়ন থেকে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শ্রেণিকক্ষের সংকট দেখা দেয়। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও আধুনিক শ্রেণিকক্ষের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে একাডেমিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। নবনির্মিত ২য় ও ৩য় তলার সম্প্রসারণের ফলে মাদরাসার শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি হবে। মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই অবকাঠামোগত উন্নয়নকে শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
https://slotbet.online/