গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩৮ টি ঘর পুড়ে গেছে। এতে বেশ কয়েকটি পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা মধ্যপাড়া এলাকায় জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ ৫/১০/২০২৬ তারিখ সোমবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে উপস্থিত হয়ে তাদের খোঁজখবর নেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। পরে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব আবুবকর ছিদ্দিকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবিক সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে। স্থানীয়রা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
https://slotbet.online/