• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন দুর্গাপূজায় সীমান্তের ১,৮০০ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি, বসছে ১৮টি বেইস ক্যাম্প সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে, যে নিয়ম জানা জরুরি আজ বিশ্ব হাত ধোয়া দিবস, এবারের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন রাসুল (সা.), জেনে নিন ফজিলত ও আমল দুবাইয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য, জিএমএস স্টোরে কর্মসংস্থান ৫০ প্রবাসীর ইরান যুদ্ধের প্রভাবে নজিরবিহীন সংকটে কাতার, অর্থনীতি পুনর্গঠনের ইঙ্গিত আমিরের রাজশাহীতে ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫; খোঁজ মেলেনি ৩ লাখ টাকার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেফতার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করা এবং বিস্ফোরণের পেছনের কারণ জানতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া তিন আসামি হলেন- মো. আকাশ আহমেদ সামির ওরফে আবদুল্লাহ (২৫), মো. শাখাওয়াত হোসেন (৪৮) ও মো. নুর নবী (৩০)।

এর আগে তাদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম।

আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন, জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতার এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমনসহ কয়েকজন রিমান্ড বাতিল করে জামিন দেওয়ার আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

তিনি বলেন, দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ স্থানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা বের করতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১০ অক্টোবর রাজধানী থেকে তিন আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাদের কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত ১০ অক্টোবর রাত আনুমানিক ১টা ১০ মিনিটে তেজগাঁও থানার জাহাঙ্গীর গেট থেকে আগারগাঁওগামী লিংক রোডের মাথায়, প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি বিস্ফোরিত ককটেলের অংশ এবং দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ অক্টোবর তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাহিদুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com