• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিএনপি ভুল করেছে, এখন ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারের নাম / ৬৫৫ টাইম:
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
আগামী ৭ জানুয়ারি সিলেটে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, ‘অতীতের মতো এবার সিলেটের মানুষ ভোটকেন্দ্রে যাবে। এ অঞ্চলের মানুষ ভোট দেয়। যেখানেই প্রচারণা করতে যাচ্ছি সেখানেই সাড়া পাচ্ছি ভোটারদের।’ তিনি বলেন, ‘নির্বাচনে অনেক প্রতিযোগিতা হবে। সবাই নিজে নিজে কাজ করতেছে। নির্বাচনে না এসে বিএনপি খুবই ভুল করেছে। তারা একটা বড় দল ছিল কিন্তু এখন ধ্বংস হয়ে যাবে। বিএনপিতে নেতৃত্বের অভাব। তারা এখন আর রাজনৈতিক দল নয় তারা এখন সন্ত্রাসী। সন্ত্রাসীরা কখনও জয়লাভ করেনি।’ আজ সোমবার বেলা ১১টায় নগরীর নয়াসড়ক এলাকায় নির্বাচনি প্রচারণার সময় মন্ত্রী এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি জ¦ালাও-পোড়াও আর গুপ্ত হত্যায় ব্যস্ত। বাংলাদেশে এদের কোনো স্থান নেই। আওয়ামী লীগ উন্নয়নের দল। যেসব উন্নয়ন হয়েছ তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই হয়েছে। এই সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে আরও হবে। শিক্ষা, চিকিৎসাসহ যেসব খাতে উন্নয়ন করা দরকার সরকার তা করেছে আর করে যাবে।’ তিনি আরও বলেন, ‘আগামীতে আমাদের পরিকল্পনায় রয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেটা আমরা করবো। যারা বিদেশে যাবেন তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে আমরা প্রশিক্ষিত লোক বিদেশে পাঠাবো।’

Share this news as a Photo Card


আরো নিউজ

বিএনপি ভুল করেছে, এখন ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

25 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিএনপি ভুল করেছে, এখন ধ্বংস হয়ে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

25 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com