• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দেন প্রধান বিচারপতি

রিপোর্টারের নাম / ৫৬৬ টাইম:
আপডেট: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও তার স্ত্রী নাফিসা বানু। আজ রোববার দুপুর দেড়টায় নেত্রকোনায় অবস্থিত মোহনগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তারা। ভোট প্রদান শেষে প্রধান বিচারপতি বলেন, ভোটের পরিবেশ ভালো। ভোটাধিকার প্রয়োগ প্রতিটি নাগরিকের দায়িত্ব। আশা করছি সবাই তার সে দায়িত্ব পালন করবেন। এর আগে সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের নিরাপত্তা রক্ষায় মাঠ পর্যায়ে পুলিশ, র‌্যাব, আনসার-ভিডিপি, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ঢাকায় শুক্রবার মধ্যরাত থেকে মোটরসাইকেল এবং গত শনিবার মধ্যরাত থেকে আরও কিছু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এদিকে নির্বাচনে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় মোট ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। মো. জাহাংগীর আলম বলেন, সকাল ৮টা দুপুর বেলা ১২টা পর্যন্ত ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ, ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে আটটি বিভাগে ১৮ দশমিক ৫০ শতাংশ ভোট পড়েছে। জাহাংগীর আলম বলেন, এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে তিনটি ভোটকেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। যার মধ্যে একটি নরসিংদী আর বাকি দুটি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়।

Share this news as a Photo Card


আরো নিউজ

নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দেন প্রধান বিচারপতি

07 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নেত্রকোনার মোহনগঞ্জে ভোট দেন প্রধান বিচারপতি

07 January 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com