• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন যাবত একই কর্মস্থলে গাজীপুর সদরের শিক্ষা অফিসার শামীম আহম্মেদ

রিপোর্টারের নাম / ১১১৪ টাইম:
আপডেট: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

গাজীপুর: শামীম আহম্মেদ এর চাকুরী বিধি অনুযায়ী কর্মস্থলে থেকে চাকুরি করার কথা কিন্ত ঢাকা থেকে এসে অফিস করে নিজ ইচ্ছা অনুযায়ী ক্ষমতার অপব্যবহার করে।নানা অজুহাত দেখিয়ে একই কর্মস্থলে চার বছর অতিক্রম করছেন এক শিক্ষা অফিসার। বিভিন্ন সময় বদলী হলেও আইনী মারপ্যাচে ও ক্ষমতার প্রভাব দেখিয়ে তিনি থেকেই যাচ্ছেন এক জায়গায়। নতুন সরকার আসার পর তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীকে। গাজীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজের হয়ে কাজ শেষে এখন নতুন এমপি ও প্রতিমন্ত্রী রুমানা আলী টুসিকে ফুল দিলেন তিনি। এই ফুল যেন তাকে বাকী সময়টা পার করার সুযোগ তৈরী করে দেয় এই আশাই এখন ভরসা ভাগ্যবান গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার শামীম আহম্মেদের।

গাজীপুরে তার আমলে নানা অনিয়ম ও দূর্নীতির অসংখ্য সংবাদ গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়েছে। তদন্তও হয়েছে। কিন্তু তদন্তকেও প্রভাবিত করেছেন তিনি। তাই অবিলম্বে তার প্রত্যহার চায় ভুক্তভোগীরা।

জাান গেছে, সরকারের প্রাথমিক শিক্ষায় বরাদ্দের বিভিন্ন খাতের টাকা কাজ না করে ভুয়া ভাউচারে উত্তলন করে আত্মসাৎ করা, শিক্ষক বদলিতে টাকা নিয়ে অনিয়ম করা, এবং কিন্ডারগার্ডেটেন স্কুল পরিদর্শন করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন অজুহাত দেখায়ে মোটা অংকের টাকা নিয়ে থাকে, সহকারী শিক্ষা অফিসারদের( এটিও) হয়রানি করা, খারাপ আচরণ করার ইতিহাস শামীম আহম্মেদের অহরহ। অনিয়ম প্রমাণিত হওয়ায় বদলি করলে বদলির বিরুদ্ধে প্রশাসনিক ট্রাইবুনাল মামলা বদলী ঠেকিয়ে রাখেন তিনি। ছেলের পরিক্ষা র অযুহাতে২০২১ সালে মামলা করলেও আজও সে আদেশ বহাল রাখা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এই শামীমের বিরুদ্ধে। শামীম তার কর্মজীবনে যেখানেই বদলি হয়েছেন সেখান থেকেই কোনো না কোনো অনিয়মের অভিযোগে বদলি হয়েছেন। গাজীপুরের কাপাসিয়া, কালিগঞ্জ সহ সব জায়গায় তার অনিয়মের অভিযোগ আছে। সহকর্মীরাও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছিলো। করোনা পরবর্তী করনীয় নির্ধারনে সরকার প্রাথমিক শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে যার ১% কাজও হয়নি কোনো বিদ্যালয়ে। এ্ বিষয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া অনুরোধ করছে অধিকাংশ শিক্ষক ও সহকর্মীরা। অভিযোগ আছে জামাতে ইসলাম এর গোলাম আজম এর বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বীরগাঁও গ্রামে বর্তমান টিও শামীম সাহেবের বাড়ি ও একই এলাকায় এবং পারিবারিক ভাবে সক্ষতা আছে গোলাম আজম এর পরিবারের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছে এই টিও পরিকল্পিত ভাবে প্রাথমিক শিক্ষায় সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে যা তদন্ত করা প্রয়োজন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন যাবত একই কর্মস্থলে গাজীপুর সদরের শিক্ষা অফিসার শামীম আহম্মেদ

07 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ দিন যাবত একই কর্মস্থলে গাজীপুর সদরের শিক্ষা অফিসার শামীম আহম্মেদ

07 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com