• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Headline
গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা কমিটি গঠন শ্রীপুর উপজেলা সিটি জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: উদ্বোধন দর্শনায় ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ভাঙচুর-চাঁদাবাজির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার বুমরাহকে ছাড়পত্র দেয়নি মেডিকেল দল, বিকল্প হিসেবে প্রিন্স যাদব সিংড়ায় একদিনে তিন উদ্যোগ, ঢেউটিন বিতরণ, চলনবিলে মাছের পোনা অবমুক্ত ও শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এমপি আনুর কালিয়াকৈরে একদিনে ৩০ উন্নয়নকাজের উদ্বোধন, ইতিহাস গড়লেন চৌধুরী ইশরাক পাওনা টাকা না দিয়েই কাউন্টার রুমে বিএনপির কার্যালয়! শ্রীপুরে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ডিমের পুষ্টি রং দেখে নয়, নির্ভর করে মুরগির খাদ্য ও পালন-পদ্ধতিতে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত নারী নিহত কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করা হবে: এলজিআরডি মন্ত্রী

রিপোর্টারের নাম / ২০২ টাইম:
আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করা হবে উল্লেখ করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তাদের নির্বাচনে আসার বিষয়ে আমাদের সব সময় আহ্বান ছিল। এখনও আমরা বিএনপিকে নির্বাচনে আসতে উৎসাহিত করব।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশের সংবিধান মানবেন না, দেশের মানুষের আকাক্সক্ষার প্রতি কোনো সম্মান দেখাবেন না, নির্বাচনে অংশগ্রহণ করবেন না, জ¦ালাও পোড়াও করবেন- এটা এদেশের মানুষ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে সংসদীয় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এসময় মন্ত্রী বলেন, অতীতে বিএনপি নির্বাচন করতে দেবে না বলে অগ্নিসন্ত্রাস করেছিল। মানুষ পুড়িয়ে মেরেছিল। এমন লজ্জাজনক ঘটনার অভিজ্ঞতা এদেশের মানুষের ছিল না।

সেসময় মানুষ তাদের মোকাবিলা করেছিল। অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক এ অভিজ্ঞতা মোকাবিলা করার শক্তি সামর্থ্য বাংলাদেশের মানুষ অর্জন করেছে। যারা অগ্নি সন্ত্রাস করেছে তারা আজ অনেক দুর্বল। তারা যখন সবল ছিল, অনেক শক্তিশালী ছিল তখন বাংলাদেশের মানুষ তাদের মোকাবিলা করেছিল। এখন বাংলাদেশের মানুষ তাদের দরকার মনে করে না।

তাই হরতাল এবং অবরোধের নামে তাদের কর্মসূচির সঙ্গে জনগণের সম্পৃক্ততার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। এসময় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাইয়ুম, উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, লাকসাম পৌর মেয়র আবুল খায়েরসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com
https://slotbet.online/
04 September 2026

কুয়াকাটাগামী জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

www.hostbuybd.com