• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
পরিকল্পিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে গাজীপুর মহানগর মেট্রো থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক গাজীপুরের কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ রাতে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের জলঢাকায় শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষ, আইসিইউতে থাকা মকবুলের মৃত্যু; আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাকশিল্পে বাড়ল টিকে থাকার চাপ! শাওমি ১৮ প্রো ম্যাক্সে দুটি ২০০ পিক্সেলের ক্যামেরা, বাংলাদেশে কবে পাওয়া যাবে আক্কেল দাঁত কেন এত দেরিতে ওঠে, ব্যথা হওয়ার কারণ জানুন কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

সিলেটের মুহিবুরের নির্বাচন করতে কোনো বাধা নেই

রিপোর্টারের নাম / ৩৯৮ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-২ আসনে (বিশ্বনাথ-ওসমানীনগর) স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও এক প্রার্থীর করা আবেদন নিষ্পত্তি করে দেন আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বেঞ্চ। আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ড. মুহাম্মদ ইয়াসিন খান। ওই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. জহিরের পক্ষে ছিলেন আইনজীবী খায়রুল আলম চৌধুরী। মুহিবুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক,সঙ্গে ছিলেন এম মঞ্জুর আলম। পরে মঞ্জুর আলম জানান, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। হাইকোর্টের আদেশের ওপর কোনো হস্তক্ষেপ না করায় মুহিবুরের নির্বাচন করতে কোনো বাধা নেই। জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মেয়র পদ থেকে পদত্যাগ না করে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণ উল্লেখ করে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে আপিলের পর নির্বাচন কমিশনে (ইসি) ১৫ ডিসেম্বর তা নামঞ্জুর করেন। পরে ১৭ ডিসেম্বর হাইকোর্টে রিট করেন মুহিবুর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৪ ডিসেম্বর হাইকোর্ট নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে এবং প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। এরপর হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশন ও কংগ্রেসের প্রার্থী মো. জহির আপিল বিভাগে পৃথক আবেদন করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com
https://slotbet.online/
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com