• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
গাজীপুরে জুয়েলারি ব্যবসায়ী হ’ত্যা ও ডাকাতি: র’ক্ত’মাখা চাকুসহ দুই মূল আসামি গ্রেপ্তা গাছা কলেজের নতুন সভাপতি কামাল উদ্দিন, অগ্রযাত্রার প্রত্যাশা গাছাবাসীর এমপিকে ঘিরে ‘মিথ্যা অপপ্রচার’, তীব্র প্রতিবাদ বড়লেখা উপজেলা বিএনপির বৃষ্টির দিনে শিশুর ঘুম বাড়ে কেন? জানালেন বিশেষজ্ঞরা জেমিনিতে গান তৈরির নতুন মডেল ‘লিরিয়া ৩.৫’ ৯০ শতাংশ জয়ের সাফল্য, কেকেআরের অধিনায়ক হিসেবে রিংকুকেই ভাবছে দল? বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি, ‘মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন’ পেটে ভাত নেই তবুও মুখে হাসি কাপাসিয়ার সবচেয়ে সুখী দম্পতি সামাদ-মোমেনা বিনিয়োগ আকর্ষণে কোম্পানি আইন সংস্কার, গুরুত্ব পাচ্ছে ডিজিটাইজেশন ও সুশাসন মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

বিদ্যুৎ বিভাগের তদন্ত প্রতিবেদন: সিফাতের বিদ্যুৎ বিলে অনিয়ম নেই

গাজীপুর,প্রতিনিধি / ৩০ টাইম:
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে সরকার প্রধানকে ভিডিও বার্তায় কটূক্তি ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর দেওয়া বিদ্যুৎ বিলের বিষয়ে তদন্ত করেছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তাঁর বাসার বিদ্যুৎ বিল প্রস্তুতে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিল করা হয়নি। সিফাত আব্দুল্লাহ যে দুই মাসে ১০ হাজার টাকা বিল দেওয়ার কথা ভিডিওতে বলেছিলেন, প্রকৃতপক্ষে জুলাই ও আগস্টে তিনটি আবাসিক মিটারে মোট বিল এসেছে ১০ হাজার ৬৮১ টাকা।

 

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো.আহসান কবীরের স্বাক্ষরিত তদন্ত প্রতিবেদন এবং সিফাতের গ্রাহক কপির বিল পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়, জুলাই ও আগস্ট মাসের বিলের ক্ষেত্রে গ্রাহকের কপি ও পল্লী বিদ্যুতের হিসাবের মধ্যে মিল রয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সিফাত আব্দুল্লাহর বাবার নাম মো.সেকান্দার আলী। গাজীপুর মহানগরের ৩৮ নম্বর ওয়ার্ড দক্ষিন খাইলকুর তাঁদের দোতলা বাড়িতে তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার রয়েছে। মিটার তিনটি হলো—S0004337, S0002185 ও S000424*7। এর মধ্যে S000433*7 নম্বর মিটারে মে মাসে ৪৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৩১৭ টাকা, জুনে ৫০ ইউনিটের জন্য ৩৪২ টাকা, জুলাইয়ে ১৫০ ইউনিটের জন্য ১ হাজার ১৮২ টাকা এবং আগস্টে ৭৫ ইউনিটের জন্য ৫১৩ টাকা।

 

চার মাসে এ মিটারে মোট ৩২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২ হাজার ৩৫৪ টাকা। S000218*5 নম্বর মিটারে মে মাসে ২৫০ ইউনিটের বিল ১ হাজার ৮১২ টাকা, জুনে ২০০ ইউনিটের ১ হাজার ৫৮৪ টাকা, জুলাইয়ে ৪০০ ইউনিটের ৩ হাজার ৫৯৪ টাকা এবং আগস্টে ২৮৫ ইউনিটের ২ হাজার ৩৯৭ টাকা বিল এসেছে। চার মাসে এ মিটারে মোট ১ হাজার ১৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৯ হাজার ৩৮৭ টাকা। অন্যদিকে, S000424*7 নম্বর মিটারে মে মাসে ১২৫ ইউনিটের বিল ৮৪৭ টাকা, জুনে ১২০ ইউনিটের ৬৯০ টাকা, জুলাইয়ে ২০৫ ইউনিটের ১ হাজার ৬৩৩ টাকা এবং আগস্টে ১৭৫ ইউনিটের ১ হাজার ৩৬২ টাকা বিল এসেছে। চার মাসে এ মিটারে মোট ৬২৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ৪ হাজার ৫৩২ টাকা। পল্লী বিদ্যুতের তদন্তে চার মাসের বিলের হিসাব তুলে ধরায় অনেকের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। তবে জুলাই ও আগস্ট মাসের তিনটি মিটারের বিল যোগ করলে মোট ১০ হাজার ৬৮১ টাকা হয়। সিফাতের গ্রাহক কপি এবং পল্লী বিদ্যুতের হিসাবেও এই পরিমাণ বিলের মিল পাওয়া গেছে।

 

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড বাজার জোনাল অফিসের ডিজিএম মো. আহসান কবীর বলেন, ‘আমরা সরেজমিনে গিয়ে বিলটি তদন্ত করেছি। তাঁর বাসায় বিল প্রস্তুতের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অতিরিক্ত বিল করা হয়নি। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, গ্রাহক সিফাতের বিল ও পল্লী বিদ্যুতের বিলের হিসাব ঠিক রয়েছে। জুলাই ও আগস্ট মাসের হিসাব প্রকাশ না করে চার মাসের হিসাব প্রকাশ করায় গণমাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে আরেক দফা সিফাতের চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারকে কটূক্তি এবং কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করার অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগকর্মী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার(৩ সেপ্টেম্বর) রাতে গাছা থানা-পুলিশ তাঁকে আটকের পর শুক্রবার দুপুরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়। পরদিন শনিবার তাকে স্থানান্তার করা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com
https://slotbet.online/
07 September 2026

মাঝ আকাশে তেল শেষ, জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের

www.hostbuybd.com