• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
Headline
পরিকল্পিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে গাজীপুর মহানগর মেট্রো থানা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জবিতে নারী শিক্ষার্থীদের গোপনে ছবি-ভিডিও ধারণের অভিযোগে এক ছাত্র আটক গাজীপুরের কালীগঞ্জে জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩ রাতে ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের জলঢাকায় শ্যাম্পুর প্যাকেট নিয়ে সংঘর্ষ, আইসিইউতে থাকা মকবুলের মৃত্যু; আসামি গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ জ্বালানির দাম বৃদ্ধিতে পোশাকশিল্পে বাড়ল টিকে থাকার চাপ! শাওমি ১৮ প্রো ম্যাক্সে দুটি ২০০ পিক্সেলের ক্যামেরা, বাংলাদেশে কবে পাওয়া যাবে আক্কেল দাঁত কেন এত দেরিতে ওঠে, ব্যথা হওয়ার কারণ জানুন কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় হাসান মাসুদ, তাহলে কি অভিনয় ছাড়ছেন?

প্রবাস পোস্ট, ডেস্ক / ৭ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

অভিনয়ের পাশাপাশি এবার নতুন পেশাগত দায়িত্বে যুক্ত হয়েছেন অভিনেতা হাসান মাসুদ। একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। নতুন এই দায়িত্বে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম ও ভিডিওতে দেখা গেছে তাকে।

হাসান মাসুদের নতুন কর্মজীবনের খবর সামনে আসার পর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি?

অভিনয়ের বাইরে হাসান মাসুদের রয়েছে নানা পরিচয়। একসময় সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। পরে সাংবাদিকতাও করেছেন। এরপর ক্যামেরার সামনে এসে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। ২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে নাটকেও নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাকে।

দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’, ‘খুনসুটি’সহ বেশ কিছু নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পান তিনি। অভিনয়ের পাশাপাশি গানও করেছেন। ২০০৬ সালে প্রকাশিত হয় তার গানের অ্যালবাম।

তবে সাম্প্রতিক বছরগুলোতে পর্দায় তার উপস্থিতি আগের তুলনায় কম। এর মধ্যে কিছুদিন আগে অভিনয় থেকে সরে দাঁড়ানো নিয়ে তার একটি বক্তব্যকে ঘিরে আলোচনাও হয়। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না এবং হজ করে এসে ধর্মের পথে মনোযোগ দিতে চান।

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে হাসান মাসুদ জানান, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি। ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই নিয়মিত অভিনয় করছেন না বলেও জানান তিনি। এর মধ্যেই নতুন পেশাগত দায়িত্বে যুক্ত হওয়ার খবর সামনে এসেছে। বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে এমন একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী সংগ্রহ ও ব্র্যান্ডিং কার্যক্রম দেখভাল করছেন হাসান মাসুদ।

এর আগে, তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে হজ শেষে তাকে বিজ্ঞাপনেও দেখা গেছে। ফলে তার সাম্প্রতিক কর্মকাণ্ডে অভিনয় থেকে পুরোপুরি বিদায় নেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। নতুন দায়িত্বের পাশাপাশি আবারও পর্দায় হাসান মাসুদকে কবে দেখা যাবে, সেটিই এখন দর্শকদের আগ্রহের বিষয়। আপাতত অভিনয়ের বাইরে নতুন এই পেশাগত অধ্যায় নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com
https://slotbet.online/
22 September 2026

কুয়েতে বাংলাদেশি যাত্রীর কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬,২১১ এক্সট্যাসি ট্যাবলেট জব্দ

www.hostbuybd.com