• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন দুর্গাপূজায় সীমান্তের ১,৮০০ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি, বসছে ১৮টি বেইস ক্যাম্প সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে, যে নিয়ম জানা জরুরি আজ বিশ্ব হাত ধোয়া দিবস, এবারের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন রাসুল (সা.), জেনে নিন ফজিলত ও আমল দুবাইয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য, জিএমএস স্টোরে কর্মসংস্থান ৫০ প্রবাসীর ইরান যুদ্ধের প্রভাবে নজিরবিহীন সংকটে কাতার, অর্থনীতি পুনর্গঠনের ইঙ্গিত আমিরের রাজশাহীতে ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫; খোঁজ মেলেনি ৩ লাখ টাকার

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রবাস পোস্ট ডেস্ক / ৩ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে তার জানাজা হয়। এসময় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় জাতীয় সংসদের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে বুধবার (১৪ অক্টোবর) দিনগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

জানা গেছে, আব্দুল হাই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com