• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

প্রবাস পোস্ট ডেস্ক / ২১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের হেনস্তার শিকার হয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

এ ঘটনার নিন্দা জানিয়ে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জামায়াতের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ওই স্ট্যাটাসে জামায়াত আমির ড. ইউনূসকে হেনস্তায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে লিখেছেন, পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট তার সন্ত্রাসীদের সুদূর যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য উসকানি দিয়ে যাচ্ছে। প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় ফ্যাসিস্ট শেখ হাসিনারই।

তিনি আরও লিখেন, সরকারের উচিত হবে এ ব্যাপারে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। এরা যে ফ্যাসিস্ট, দেশ থেকে পালিয়ে গিয়েও তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ অব্যাহত রেখে তা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছে। শেইম…।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনার সময় বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনাল দিয়ে হুইলচেয়ারে করে বের হচ্ছিলেন ড. ইউনূস। তখন কয়েকজন বাংলাদেশি প্রবাসী তাকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেন। তারা ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয়ড ডেমোক্রেসি’ ও ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’ বলে স্লোগান দিতে থাকেন।

এসময় নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। পরে তিনি ও তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদ দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে জানা যায়।

Share this news as a Photo Card


আরো নিউজ

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, নিন্দা জানিয়ে যা বললেন জামায়াত আমির

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com