• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ভুয়া চিকিৎসক পরিচয়ধারী গ্রেপ্তার টঙ্গীতে সাংবাদিক রিপনকে অপহরণ-নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গিয়াস কামাল, আতাউস সামাদরা ছিলেন সত্যনিষ্ঠ ও আপসহীন সাংবাদিক’ পাঁচ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ, গঠন হচ্ছে মনিটরিং কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে কত জরিমানা? জানুন অনলাইনেই প্রাথমিক শিক্ষকদের প্রথমবার পারস্পরিক বদলির সুযোগ, দুই শিক্ষকের বিদ্যালয় পরিবর্তন মালদ্বীপে যাওয়ার ১৫ দিনের মাথায় বাংলাদেশি যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার আঘাত হানার শঙ্কা

ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা

প্রবাস পোস্ট ডেস্ক / ৫ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

নিজের ছেলেসহ অন্যদের নিয়োগে অনিয়মের মাধ্যমে সরকারের ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা আর্থিক ক্ষতি করার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সাবেক উপাচার্য স্বদেশ চন্দ্র সামন্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) সন্তোষ কুমার বসুকেও আসামি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

এজাহার সূত্রে জানা যায়, স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসু পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন বহির্ভূত এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের অতিরিক্ত পদে জনবল নিয়োগ দেন। বাছাই বোর্ডের সদস্যদের অবৈধভাবে প্রভাবিত করে সাবেক উপাচার্যের ছেলেসহ অন্যদের নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে রিজেন্ট বোর্ডের রেজুলেশন তৈরি ও অনুমোদন করা হয়। এসব নিয়োগের বিপরীতে বেতন-ভাতা বাবদ মোট ৮০ লাখ ৭৫ হাজার ১৩১ টাকা দেওয়া হয়, যা সরকারের আর্থিক ক্ষতি হিসেবে উল্লেখ করেছে দুদক।

এ ঘটনায় স্বদেশ চন্দ্র সামন্ত ও সন্তোষ কুমার বসুর বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ছেলেসহ অনিয়ম করে নিয়োগ, পবিপ্রবির সাবেক ভিসির বিরুদ্ধে দুদকের মামলা

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com