• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাস পোস্ট ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ধরনের অস্থিরতা বা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ কোনো পতিত শক্তিকে দেওয়া হবে না। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আমরাও শুনছি যে, ফ্যাসিস্ট শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। সাবেক এই স্বৈরাচারী শাসককে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী ভারতের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতোমধ্যে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। এ বিষয়ে আমাদের অবস্থান একেবারে পরিষ্কার।

তিনি বলেন, পতিত বা পরাজিত রাজনৈতিক শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল। তারা মূলত অপপ্রচারের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। বিশৃঙ্খলাকারীদের হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়কণ্ঠে বলেন, বাংলাদেশে কোনো অপশক্তি, পতিত শক্তি, কিংবা কোনো ফ্যাসিস্ট, পলাতক অপরাধী বা গণহত্যাকারীকে অস্থিরতা সৃষ্টির বিন্দুমাত্র সুযোগ দেওয়া হবে না।

ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে যারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং দেশের শত শত নিরীহ নাগরিককে হত্যা করেছে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বাংলাদেশের মাটিতে আর বরদাশত করা হবে না।

Share this news as a Photo Card


আরো নিউজ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com