• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ভুয়া চিকিৎসক পরিচয়ধারী গ্রেপ্তার টঙ্গীতে সাংবাদিক রিপনকে অপহরণ-নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গিয়াস কামাল, আতাউস সামাদরা ছিলেন সত্যনিষ্ঠ ও আপসহীন সাংবাদিক’ পাঁচ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ, গঠন হচ্ছে মনিটরিং কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে কত জরিমানা? জানুন অনলাইনেই প্রাথমিক শিক্ষকদের প্রথমবার পারস্পরিক বদলির সুযোগ, দুই শিক্ষকের বিদ্যালয় পরিবর্তন মালদ্বীপে যাওয়ার ১৫ দিনের মাথায় বাংলাদেশি যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার আঘাত হানার শঙ্কা

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

কালীগঞ্জে, প্রতিনিধিঃ / ৯ টাইম:
আপডেট: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অপর মাদক কারবারি পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৪ অক্টোবর) রাতে কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. ফায়জুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানার নেতৃত্বে একটি দল উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বণিকপাড়া এলাকার নবীন ছাত্রাবাসের সামনে অভিযান চালিয়ে শামীম আহমেদ সামিউলকে আটক করে।

 

পরে তার নিকট হতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৩ হাজার ৬৬০ টাকা উদ্ধার করে। এ সময় সোহেল নামের অপর এক মাদক কারবারি পালিয়ে যায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। ধৃত ও পলাতক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৫, তারিখ ২৫/১০/২৬) দায়ের করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। রবিবার দুপুরে শামীম আহমেদ সামিউলকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

26 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com