• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

ঘূর্ণিঝড় অর্ণব অতি প্রবল, দিঘা-মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক / ৯ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝড়টি এরই মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এর গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে।ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়ার আশঙ্কা কম থাকলেও রাজ্যের উপকূলীয় অঞ্চলসহ কয়েকটি জেলায় এর পরোক্ষ প্রভাব পড়তে পারে। এ পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুরের উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে আগামী শনিবার পর্যন্ত মেদিনীপুরের উপকূলীয় পর্যটনকেন্দ্র দিঘা, তাজপুর, শঙ্করপুর ও মন্দারমণিতে সমুদ্রে নেমে গোসল করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

এসব সমুদ্রসৈকতে পর্যটক ও সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে।আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলোকে দ্রুত উপকূলে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড়টির সরাসরি আঘাত হানার আশঙ্কা না থাকলেও এর পরোক্ষ প্রভাবে আবহাওয়ার অবনতি হতে পারে। এ কারণে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তরের নির্দেশক হাবিবুর রহমান বিশ্বাস জানান, রাজ্যের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

 

কোথাও কোথাও বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর সঙ্গে উত্তাল থাকতে পারে সমুদ্র।দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।পরিস্থিতি বিবেচনায় পর্যটক, মৎস্যজীবী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ মেনে চলার পাশাপাশি সমুদ্রে নামা এবং গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

ঘূর্ণিঝড় অর্ণব অতি প্রবল, দিঘা-মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঘূর্ণিঝড় অর্ণব অতি প্রবল, দিঘা-মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com