• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাশিমপুরে গোবিন্দবাড়ী একতা যুব সংঘের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান টঙ্গীতে শিশুর নিপীড়ন: দেশেই আছেন বাবা রুমি, চাইলেন আগাম জামিন আইজিপির ক্রসফায়ার নিয়ে বক্তব্য আতঙ্কজনক, সরকারের প্রতি হুঁশিয়ারি মামুনুল হকের তৈরি পোশাকের মতো বাংলাদেশের কসমেটিকস খাতও হতে পারে রপ্তানি আয়ের বড় উৎস বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় অর্ণব অতি প্রবল, দিঘা-মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার যানবাহনমুক্ত, নতুন রূপে সাজানোর উদ্যোগ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য, ৬ টেস্ট নিয়ে ভাবছেন না শান্ত

টঙ্গীতে শিশুর নিপীড়ন: দেশেই আছেন বাবা রুমি, চাইলেন আগাম জামিন

প্রবাস পোস্ট ডেস্ক / ১৪ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

দেশ ছাড়ার কথা জানানো টঙ্গীতে মাদরাসায় যৌন নিপীড়নের শিকার সেই শিশুর বাবা শাহজালাল রুমি দেশেই আছেন। তার বিরুদ্ধে হওয়া মারধর, হত্যাচেষ্টা ও চুরির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন আবেদনও করেছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) তার আইনজীবী এইচ. এম রুহুল আমীন মোল্লা (হাসান) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি সহায়তার জন্য গতকাল রাতে রুমি তার চেম্বারে অনেকক্ষণ অবস্থান করেন। তার (রুমি) বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় আগাম জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়েছে। তবে শুনানি কবে তা জানা যায়নি।

 

এর আগে গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদরাসায় ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় মাদরাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনকে মারধর করেন ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি।

 

পরবর্তী সময়ে অভিযুক্ত শিক্ষককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। ​ঘটনার পরপরই শাহজালাল রুমি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে একটি মামলা দায়ের করেন।

এরপর মাদরাসাটির অধ্যক্ষের পক্ষ থেকে পাল্টা একটি মামলা দায়ের করা হয়, যেখানে ভুক্তভোগী শিশুর বাবার বিরুদ্ধে ১৭ লাখ টাকা চুরি, মারধর ও হত্যাচেষ্টা অভিযোগে আসামি করা হয়। এই পাল্টা মামলা দায়েরের পর থেকেই মূলত আড়ালে চলে যান শাহজালাল রুমি। আর গতকাল সোমবার রাতে সাংবাদিকদের জানান, ‘আমি এই দেশে আর নেই। এগুলো নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

Share this news as a Photo Card


আরো নিউজ

টঙ্গীতে শিশুর নিপীড়ন: দেশেই আছেন বাবা রুমি, চাইলেন আগাম জামিন

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টঙ্গীতে শিশুর নিপীড়ন: দেশেই আছেন বাবা রুমি, চাইলেন আগাম জামিন

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com